advertisement

মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃতির অভিযোগ, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-এর বিরুদ্ধে এফআইআর দায়ের

Last Updated:

রবিবারই বিজেপি-এর একটি প্রতিনিধি দল ট্যুইটারে দ্বিগিজয় সিং-এর শেয়ার করা ভিডিও নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করে৷

#ভোপাল:  মুখ্যমন্ত্রী শিবরাজ সিং-এর বক্তব্যের ভিডিও বিকৃত করে প্রচারের অভিযোগে প্রবীন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মধ্যপ্রদেশের ক্রাইম ব্রাঞ্চ৷ মদ বিক্রি নিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর বক্তব্যের পুরনো একটি ভিডিও বিকৃত করে প্রচার করার অভিযোগ উঠেছে কংগ্রেস নেতার বিরুদ্ধে৷
রবিবারই বিজেপি-এর একটি প্রতিনিধি দল ট্যুইটারে দ্বিগিজয় সিং-এর শেয়ার করা ভিডিও নিয়ে পুলিশে স্মারকলিপি জমা দেয়৷ বিজেপি-র অভিযোগ ছিল, কংগ্রেস নেতার শেয়ার করা ওই ভিডিও-তে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হয়েছে৷
বিজেপি নেতারা পুলিশের কাছে দাবি করেন, গত ১২ জানুয়ারি কমল নাথ সরকারের মদ বিক্রি নীতি নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন শিবরাজ সিং চৌহান৷ সেই বক্তব্যকেই বিকৃত করে প্রচার করা হয়েছে৷ অভিযোগ, ২ মিনিট ১৯ সেকেন্ডের ওই ভিডিওটি থেকে মাত্র ৯ সেকেন্ড কেটে নিয়ে ট্যুইটারে তা শেয়ার করা হয়েছে৷
advertisement
advertisement
কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং অবশ্য দাবি করেছেন, বুধানির আদিবাসীদের সঙ্গে ৪৫০ কোটি টাকার প্রতারণা করেছেন শিবরাজ সিং চৌহানের সহযোগীরা৷ কিন্তু তা নিয়ে বর্তমান সরকারের আমলে কোনও অভিযোগ দায়ের হয়নি৷ এর বিরুদ্ধে তিনি আন্দোলনে নামার হুমকি দেওয়াতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা৷ তাঁর পাল্টা দাবি, কে এই ভিডিও বিকৃত করেছে, তা খতিয়ে দেখুক পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃতির অভিযোগ, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-এর বিরুদ্ধে এফআইআর দায়ের
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement