advertisement

সোশ্যাল ট্রোলের জেরে পুলিশের ভুঁড়ি কমাতে এগিয়ে এল মুম্বইয়ের হাসপাতাল

Last Updated:
#মুম্বই: দেশ জুড়ে ভুঁড়ি নিয়ে নাজেহাল পুলিশ ৷ মোটা, ভুঁড়িওয়ালা পুলিশ চোর ধরবে কি করে কলকাতা হাইকোর্টের এই প্রশ্নে যেখানে নাজেহাল রাজ্য সেখানে নিজের বিপুলাকার মধ্যপ্রদেশের কারণে সোশ্যাল মিডিয়া ট্রোলের শিকার মধ্যপ্রদেশের এক পুলিশকর্মী ৷
শোভা দে-র ট্যুইট কটাক্ষ থেকে বিখ্যাত হওয়া দৌলতরাম যোগাবতের জীবনের সবচেয়ে বড় সমস্যা তাঁর ভুঁড়ি ৷ এই বিশাল বপু ও ভুঁড়ির কারণেই সোশ্যাল মিডিয়ায় মশকরার বিষয় হয়ে ওঠেন দৌলতরাম ৷ ১৭৭ কিলোর এই পুলিশকর্মীর সাহায্যে এবার হাত বাড়াল মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতাল ৷
মুম্বইয়ের সার্জিকাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ সেন্টার ৫৮ বছরের এই পুলিশকর্মীর ওজন কমাতে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন ৷ বারিয়াট্রিক অস্ত্রোপচারের জন্য দৌলতরাম সক্ষম কিনা তা জানার জন্য এদিন শারীরিক পরীক্ষা করা হয় ৷ এছাড়া স্থূলতার পিছনে কোনও শারীরিক অসুস্থতার কারণ লুকিয়ে আছে কিনা তাও খতিয়ে দেখেন চিকিৎসকরা ৷
advertisement
advertisement
নিজের স্থূলতা নিয়ে দৌলতরাম জানিয়েছিলেন, তিনি মোটেই সারাজীবন এমন মোটা ছিলেন না ৷ ১৯৯৩ সালে তাঁর গলব্লাডার অপারেশনের পর থেকেই ক্রমাগত ওজন বাড়তে থাকে ৷ ফুলতে ফুলতে তাঁর এমন অবস্থা দাঁড়িয়েছে ৷
daulatram
সম্প্রতি মুম্বইয়ের পুরনিগম নির্বাচন চলাকালীন দৌলতরাম যোগাবতের একটি পুরনো ছবি ট্যুইটারে দিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মজা করে লেখিকা শোভা দে লেখেন, ‘মু্ম্বইয়ে আজকে ‘ভারি’ পুলিশি ব্যবস্থা ছিল ৷’ এরপরই শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ট্রোল ৷ দৌলতরামের বিশাল বপু নিয়ে অনেকে হাসি ঠাট্টা করলেও অধিকাংশই ‘বডি শেমিং’-এর প্রশ্ন তুলে শোভা দে-এর নিন্দা করেন ৷ লেখিকার সবচেয়ে বেশি সমালোচনা করেন মুম্বই পুলিশ ৷ লেখিকার ট্যুইটের পরিপ্রেক্ষিতে তারাও ট্যুইট করে জানান, এই পুলিশকর্মী মুম্বই পুলিশের অংশ নন ৷ তাঁর উর্দিই সে কথা জানিয়ে দিচ্ছে ৷
advertisement
সোশ্যাল প্ল্যাটফর্মে হাসির খোরাক হয়ে উঠার পরই বিরক্ত দৌলতরাম যোগাবত ওজন কমানোর ব্যাপারে উদ্যোগী হয়ে ওঠেন ৷ অসহায় ভুঁড়িওয়ালা পুলিশকর্মীর উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়েছে মুম্বইয়ের সেফি হাসপাতাল ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সোশ্যাল ট্রোলের জেরে পুলিশের ভুঁড়ি কমাতে এগিয়ে এল মুম্বইয়ের হাসপাতাল
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement