advertisement

রাজনাথকে ঘিরে ক্ষোভ নিহতদের পরিবারের

Last Updated:

বিমান দুর্ঘটনায় নিহত বিএফএফ ইঞ্জিনিয়ারদের বুধবার সকালে শ্রদ্ধাজ্ঞাপন করতে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ বিএসএফের বিমান দুর্ঘটনার পর থেকেই উঠছে নানা প্রশ্ন। এদিন তাই স্বরাষ্ট্রমন্ত্রীকে সামনে পেয়ে নিজেদের ক্ষোভ উগরে দেন নিহতদের পরিবার ৷ প্রশ্ন তোলেন পুরনো বিমান ব্যবহার নিয়ে ৷

#নয়াদিল্লি: বুধবার সকালে বিমান দুর্ঘটনায় নিহত বিএফএফ ইঞ্জিনিয়ারদের শ্রদ্ধাজ্ঞাপন করতে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ বিএসএফের বিমান দুর্ঘটনার পর থেকেই উঠছে নানা প্রশ্ন। এদিন তাই স্বরাষ্ট্রমন্ত্রীকে সামনে পেয়ে নিজেদের ক্ষোভ উগরে দেন নিহতদের পরিবার ৷ প্রশ্ন তোলেন পুরনো বিমান ব্যবহার নিয়ে ৷ জওয়ানদের পরিবারের বিক্ষোভের মুখে পড়ে দৃশ্যতই অস্বস্তিতে পড়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে মন্ত্রীকে পরিজনদের প্রশ্ন, বারবার কেন কাঁদতে হয় সেনার পরিবারকেই?
এদিন দিল্লির সফদরজঙ্গ বিমানবন্দরে নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ৷ রাজনাথ সিংয়ের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কিরণ রিজিজু , দিল্লির লেফটেন্যান্ট গভর্নর এবং বিএসএফের ডিজিও ৷ দিল্লি থেকে রাঁচি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বিএসএফের সুপার কিং বিমান ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে , যান্ত্রিক গোলযোগ থাকার কারণে দুর্ঘটনাটি ঘটে ৷ জলন্ত অবস্থায় বিমানটি ভেঙে পড়ে দিল্লির দ্বারকা এলাকার সেক্টর ৮-এর একটি গ্রামে ৷ মৃত্যু হয় ১০ জনের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজনাথকে ঘিরে ক্ষোভ নিহতদের পরিবারের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement