advertisement

Hyderabad Encounter: 'খুব খুশি, ঠিক বিচার হল,' হায়দরাবাদ পুলিশকে ধন্যবাদ জানালেন নির্ভয়ার মা

Last Updated:

আশাদেবী বললেন, '৭ বছর ধরে সব মহলে দৌড়ে বেড়িয়েছি৷ এই দেশের বিচারব্যবস্থা ও সরকারের কাছে আমার অনুরোধ, নির্ভয়ার দোষীদের যত দ্রুত সম্ভব ফাঁসি দেওয়া হোক৷'

#নয়াদিল্লি: ২০১২ সালের ডিসেম্বরে দিল্লির নির্ভয়া গণধর্ষণের স্মৃতি আজও তাজা৷ হায়দরাবাদের নৃশংসতা ফিরিয়েছে সেই স্মৃতি৷ আজ অর্থাত্‍ শুক্রবার যখন হায়দরাবাদে গণধর্ষণ ও খুনে অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যুর খবর পান, তখন খুশিতে মনটা ভরে ওঠে নির্ভয়ার মায় আশা দেবীরও৷
advertisement
সংবাদসংস্থাকে আশাদেবী বললেন, 'আমি খুব খুশি৷ হায়দরাবাদ পুলিশকে অভিনন্দন জানাতে চাই, এই পদক্ষেপ করার জন্য৷ ন্যায় বিচার হল৷ আজকের পর থেকে প্রেক্ষাপট পরিবর্তন হবে৷' ২০১২ সালে দিল্লি গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল দেশ৷ ধর্ষকদের অবিলম্বে শাস্তির আবেদন জানিয়েছিল দেশ৷ এখনও সেই দোষীদের ফাঁসি হয়নি৷ ৫ জনের মধ্যে একজন জেলেই আত্মহত্যা করেছে৷ বাকিদের ফাঁসি হওয়ার কথা শীঘ্রই৷
advertisement
আশাদেবী বললেন, '৭ বছর ধরে সব মহলে দৌড়ে বেড়িয়েছি৷ এই দেশের বিচারব্যবস্থা ও সরকারের কাছে আমার অনুরোধ, নির্ভয়ার দোষীদের যত দ্রুত সম্ভব ফাঁসি দেওয়া হোক৷'
হায়দরাবাদের নৃশংসতার পরে আশাদেবী বলেছিলেন, 'শীঘ্রই কঠিন শাস্তি পাক দোষীরা৷ বিচারব্যবস্থার কাছে আমার অনুরোধ৷'
শুক্রবার ভোর সাড়ে ৩টেয় এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৪ অভিযুক্তের৷ সাইবারাবাদ পুলিশ জানিয়েছে, ওদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল৷ সেই সময়ই পালাতে চেষ্টা করে৷ সাইবারাবাদ পুলিশের কমিশনার ভি সি সজ্জানারের কথায়, 'ওদের কে আমরা জেরা করছিলাম৷ কী ভাবে ঘটনাটি ঘটায় ওরা৷ হঠাত্‍ ওরা আমাদের উপর হামলা চালায়৷ তারপর পালাতে শুরু করে৷ আমরা ওদের আত্মসমর্পণ করতে বলি৷ ওরা শোনেনি৷ কোনও উপায় না দেখে আমরা গুলি চালাই৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের৷'
advertisement
আরও ভিডিও: কী বললেন নির্ভয়ার মা, দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Hyderabad Encounter: 'খুব খুশি, ঠিক বিচার হল,' হায়দরাবাদ পুলিশকে ধন্যবাদ জানালেন নির্ভয়ার মা
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement