advertisement

EXIT POLL: এই তিন রাজ্যে অবাক করা রেজাল্ট বিজেপির, এর জেরে সরকার গড়তে চলেছে NDA

Last Updated:
#নয়াদিল্লি: লোকসভা নির্বাচন ২০১৯ মিটতেই রাতের মধ্যে বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে পরিষ্কার কে গড়বে কেন্দ্রে নতুন সরকার ৷ নির্বাচনী ফল প্রকাশের আগেই #News18IPSOSExitPoll অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে কে আসতে চলেছে ক্ষমতায় ৷ দেশের মানচিত্রে এখন শুধু পদ্মফুল ৷ অব্যাহত রইল মোদি-শাহের বিজয় রথ ৷
সংসদে ফের গেরুয়া রঙ ৷ দিল্লির মসনদ দখলে রাখতে চলেছে এনডিএ ৷ ৫৪২ আসনের মধ্যে ৩৩৬টি আসন নিয়ে ফের সরকার গড়তে চলেছে এনডিএ ৷ এই বিপুল পদ্ম ঝড়ের মধ্যেই তিন রাজ্যে অভাবনীয় ফলে উচ্ছ্বসিত বিজেপি ৷
উত্তরপ্রদেশ
প্রথম থেকেই জাতীয় রাজনীতির নজর ছিল উত্তরপ্রদেশে ৷ ভারতীয় রাজনীতিতে একটা প্রচলিত বিশ্বাস আছে এবং রাজনীতির গত কয়েকবছের ইতিহাস বলছে উত্তরপ্রদেশে যার জয়, কেন্দ্রের মসনদেও সেই বসে ৷ গোবলয়ের প্রাণকেন্দ্র উত্তরপ্রদেশ এই লোকসভা ভোটেও গেরুয়া-ময় ৷ উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পাচ্ছে ৬০ থেকে ৬২টি আসন ৷ অতএব বোঝাই যাচ্ছে, বুয়া-বাবুয়া জোট কাজে দিল না উত্তরপ্রদেশে ৷ দাগ কাটতে ব্যর্থ এসপি-বিএসপি ৷ কংগ্রেসের অবস্থাও তথৈবচ৷
advertisement
advertisement
২০১৪ সালে ৮০টি আসনের মধ্যে ৭১টিই আসনই ছিল বিজেপির ঝুলিতে ৷ কিন্তু তা সত্ত্বেও ভোটের আগে রাজনৈতিক মহলের হাওয়া বলছিল এসপি-বিএসপি-আরএলডি জোট জোর টক্কর দিতে চলেছে বিজেপিকে ৷ এনডিএ-র পালের হাওয়া কেড়ে নিতে চলেছে বাবু-বুয়া জোট ৷ কিন্তু সমীক্ষার রিপোর্ট সামনে আসতেই চমক ৷ সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশে ফেল এসপি-বিএসপি গণিত ৷
advertisement
#News18IPSOSExitPoll-এর বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী, বিজেপি পাচ্ছে ৫৯ থেকে ৬১টি আসন৷ বিজেপি-কে সরাতে অখিলেশ যাদব ও মায়াবতী জোট করেন৷ কংগ্রেস পৃথক লড়াই করেছে৷ সপা ও বসপা-র মহাগঠবন্ধন পাচ্ছে ১৭টি থেকে ১৯টি আসন৷ এ ছাড়া কংগ্রেস পাচ্ছে ১ থেকে ২টি আসন৷ অর্থাত্‍‌ অমেঠী ও রায়বেরেলি৷
বাকি এক্সিট পোলের রিপোর্ট অনুযায়ী,
advertisement
টুডেজ চাণক্য বলছে-
বিজেপি- ৬৫
মহাজোট-১৩
TIMES NOW-VMR
বিজেপি- ৫৮
মহাজোট-২০
India Today Axis My India
বিজেপি- ৬২-৬৮
মহাজোট-১০-১৬
পশ্চিমবঙ্গ
উত্তর-পূর্ব ভারত দখল করার পর গত বছর দুয়েক ধরে বিজেপির পাখির চোখ ছিল বাংলা ৷ এর আগে এরাজ্যে বিজেপির সেরকম রাজনৈতিক অস্তিত্ব চোখে না পড়লেও গত দুবছরের গেরুয়া শিবিরের সংগঠন যে এরাজ্যে জোরদার হয়েছে তা বুথ ফেরত সমীক্ষাতেই প্রমাণিত ৷ এরাজ্যে পঞ্চায়েত নির্বাচন ও বেশ কিছু উপনির্বাচনের ফল থেকে পরিষ্কার, সিপিএম ও কংগ্রেসকে হটিয়ে রাজ্যে এখন রাজ্যে তৃণমূলের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে পদ্ম ৷
advertisement
২০১৪ সালে বাংলা থেকে মাত্র দুটি আসন পেয়েছিল বিজেপি ৷ অন্যদিকে ৩৪ টি আসন পেয়ে বাজিমাত করেছিল কংগ্রেস ৷ বুথ ফেরত সমীক্ষার ফল সামনে আসতেই চমক ৷ #News18IPSOSExitPoll-এর বুথ ফেরত সমীক্ষা বলছে বাংলায় ৩ থেকে ৫টি আসন পেতে চলেছে বিজেপি ৷ যদিও বাকি সমীক্ষার অনুযায়ী, দারুণ ফল করতে চলেছে বিজেপি ৷
advertisement
টুডেজ চাণক্য বলছে-
বিজেপি- ১৮
তৃণমূল-২৩
TIMES NOW-VMR
বিজেপি- ১১
তৃণমূল-২৯
India Today Axis My India
বিজেপি- ১৯-২৩
তৃণমূল-১৯-২২
ওড়িশা
পশ্চিমবঙ্গের পড়শি এই রাজ্যেও চমকপ্রদ ফল করতে চলেছে বিজেপি ৷ তেমনটাই ইঙ্গিত দিল বুথ ফেরত সমীক্ষা ৷ ২০১৪ সালে এরাজ্যে বিজেপির দখলে ছিল মোটে একটি আসন ৷ সেখানে এবছর ১৮০ ডিগ্রি ঘুরে যেতে চলেছে রেজাল্ট ৷
advertisement
লড়াইটা ছিল ত্রিমুখী৷ বিজু জনতাদল (বিজেডি), বিজেপি ও কংগ্রেস৷ বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, লোকসভা ও বিধানসভায় বিজেডি-র ফলটা একেবারে অন্য রকম৷ ওড়িশায় লোকসভা চলাকালীনই বিধানসভা ভোট হয়েছে৷ গত ১১, ১৮, ২৩ ও ২৯ এপ্রিল বিধানসভা ভোট হয় ওডিশায়৷ ২০১৪ সালে ওডিশায় ২১টি লোকসভা আসনে মধ্যে বিজেডি৷
News18-IPSOS exit poll রেজাল্টে দেখা যাচ্ছে, ওডিশায় বিজেপি ৬ থেকে ৮টি আসন পাচ্ছে৷ ২০১৯-এ বুথ ফের সমীক্ষায় আসন কমতে পারে নবীনের দলের৷ ২০১৪ সালে কংগ্রেস খাতা খুলতেই পারেনি ওড়িশায়৷ এ বার ১টি আসন জুটতে পারে কংগ্রেসের৷
টুডেজ চাণক্য বলছে-
বিজেপি- ১৪
বিজেডি-৭
TIMES NOW-VMR
বিজেপি- ১২
বিজেডি-০৮
India Today Axis My India
বিজেপি- ১৫-১৯
বিজেডি-০
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
EXIT POLL: এই তিন রাজ্যে অবাক করা রেজাল্ট বিজেপির, এর জেরে সরকার গড়তে চলেছে NDA
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement