advertisement

সিমি জঙ্গিদের জেল ভাঙার ছক, দেখুন এক্সক্লুসিভ ভিডিও

Last Updated:

জেলে বসেই পালানোর ছক কষেছিল সিমি জঙ্গিরা ৷ ভোপালে জেল থেকে পলাতক সিমি জঙ্গিদের এনকাউন্টারের ঘটনার পর থেকেই বিভিন্ন বিতর্ক শুরু হয়ে গিয়েছে ৷

#ভোপাল: জেলে বসেই পালানোর ছক কষেছিল সিমি জঙ্গিরা ৷ ভোপালে জেল থেকে পলাতক সিমি জঙ্গিদের এনকাউন্টারের ঘটনার পর থেকেই বিভিন্ন বিতর্ক শুরু হয়ে গিয়েছে ৷ এনকাউন্টারের আগের সিমি জঙ্গিদের গতিবিধির  একটি এক্সক্লুসিভ ভিডিও রয়েছে প্রদেশ ১৮-এর কাছে ৷
জেল ভেঙে পালানোর আগে ঘটনার ভিডিও রয়েছে প্রদেশ ১৮-এর কাছে ৷ ভিডিও তে সিমি জঙ্গিদের ব্যারাকের বাইরে এসে পালানোর পরিকল্পনা করতে দেখা যায় ৷ ভোপাল জেলে ২৯ জন সিমি জঙ্গি ছিল ৷ তার মধ্যে পালাতে গিয়ে মৃত ৮ জঙ্গি ৷  মৃত এই ছকের মাস্টার মাইন্ড আবু ফয়জলও ৷ বাকি ২১ জঙ্গি ভোপাল জেলে বন্দি ৷
advertisement
জানা গিয়েছে, জেলের ‘এ’ ও ‘বি’ ব্লকে সিমি জঙ্গিদের রাখা হয়েছিল ৷ দুটো ব্লকেই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি রাখা হয়ে থাকে ৷ সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে ব্যারাক পেরিয়ে বাইরে বেরিয়ে সিমি জঙ্গিরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন ৷
advertisement
সূত্রের খবর, এই ব্যারাক থেকে বেরিয়েই জেল ভাঙার পরিকল্পনা করে জঙ্গিরা ৷
জঙ্গিরা প্লাস্টিক ও কাঠের চাবি বানানোর সরঞ্জাম জোরো করেছিল ৷
advertisement
ভিডিওতে সেই রাস্তাও দেখা যায় যেখান থেকে জঙ্গিরা পালিয়েছে ৷
এর জেরে প্রশ্ন উঠেছে জেল প্রসাশনের গাফিলতি নিয়ে ৷
রবিবার উৎসবের রাতে ভোপালের সেন্ট্রাল জেল থেকে পালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার ( সিমি) ৮ জঙ্গি ৷ নিরাপত্তারক্ষীকে গলা কেটে খুন করে চম্পট দেয় এই আট জঙ্গি ৷ রাত ২টো থেকে ৩টে-র মধ্যেই জেল থেকে পালানোর কাজটি সেরে ফেলে জঙ্গিরা ৷ সংবাদসংস্থা পিটিআই-কে এমনটাই জানিয়েছেন ভোপালের ডিআইজি রামন সিং ৷ জেল সূত্রে খবর, জেলের লম্বা পাঁচিলে চাদর দিয়ে দড়ি টাঙিয়ে চম্পট দেয় তারা ৷ তবে ভোপালের সেন্ট্রাল জেল থেকে পালিয়ে খুব বেশি দূর পালাতে পারেনি জঙ্গিরা ৷ পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় ৮ সিমি জঙ্গিরই ৷ সংবাদসংস্থা এএনআই-র খবর অনুযায়ী, ভোপাল শহর থেকে কিছুটা দূরে ইন্তখেদি গ্রামে ভোপাল পুলিশের গুলিতে এনকাউন্টারে মৃত্যু হয় জেল থেকে পালানো ৮ জঙ্গিরই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সিমি জঙ্গিদের জেল ভাঙার ছক, দেখুন এক্সক্লুসিভ ভিডিও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement