advertisement

চলছে লকডাউন, মাঝরাস্তায় গাড়ি রেখে, বনেটের উপর কেক কেটে বার্থ ডে পালন প্রাক্তন বিধায়কের

Last Updated:

তিনি দলের এক কর্মীর জন্মদিনের পার্টি সেলিব্রেট করছেন অনেক অনুগামীদের নিয়ে । মাঝ রাস্তায় গাড়ি বনেটে রয়েছে বার্থ-ডে কেক । সেই কেক কেটে উল্লাস করছেন তাঁরা ।

#নয়ডা: দেশে শুরু হয়েছে পঞ্চম দফার লকডাউন । যাকে আনলক ওয়ান-ও বলা হচ্ছে । আনলকের প্রথম পর্যায়ে যানবাহন, শপিংমল, রেস্তোরাঁ, মন্দির-মসজিদ, দোকানপাট সবই খুলছে । তবে কেন্দ্রীয় সরকারের কিছু গাইডলাইন মেনেই সে কাজ করা হচ্ছে । প্রথমত মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং সর্বত্র বারবার সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হচ্ছে ।
কিন্তু সমাজের দায়িত্ববান নাগরিকরাই বারবার দায়িত্বজ্ঞান হীনতার পরিচয় দিচ্ছেন । এবার ঘটনাস্থল নয়ডা । সেখানে দেখা গেল দিব্যি মাস্ক ছাড়াই, সামাজিক দূরত্বের পরোয়া না করে জন্মদিনের পার্টি দিচ্ছেন প্রাক্তন বিধায়ক ।
উত্তরপ্রদেশের দেবাইয়ের দু’বারের নির্বাচিত বিধায়ক ভগবান শর্মা ওরফে গুড্ডু পন্ডিতের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় । তাতে দেখা যায়, প্রাক্তন ওই বিধায়ক দলের এক কর্মীর জন্মদিনের পার্টি সেলিব্রেট করছেন অনেক অনুগামীদের নিয়ে । মাঝ রাস্তায় গাড়ি বনেটে রয়েছে বার্থ-ডে কেক । সেই কেক কেটে উল্লাস করছেন তাঁরা ।
advertisement
advertisement
পরে গুড্ডু পন্ডিত জানান, নয়ডা থেকে মায়ের শেষকৃত্যের কাজ সেরে নিজের গাড়িতে করে ফিরছিলেন তিনি । সে সময় রাস্তায় অনুগামীরা তাঁর গাড়ি দাঁড় করিয়ে কেক কাটার অনুরোধ করেন । এক যুবকের জন্মদিন ছিল সেদিন । তিনি বারবার নিষেধ করা সত্ত্বেও নাকি তাঁকে ছাড়তে চাননি ভক্তরা ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চলছে লকডাউন, মাঝরাস্তায় গাড়ি রেখে, বনেটের উপর কেক কেটে বার্থ ডে পালন প্রাক্তন বিধায়কের
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement