advertisement

পঞ্জাবে কংগ্রেসকে এবার ভগবানও বাঁচাতে পারবে না: কেজরিওয়াল

Last Updated:

CNN News 18 কে দেওয়া কেজরিওয়ালের Exclusive Interview ৷

#চণ্ডীগড়: ৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে পঞ্জাবে ৷ এবার পঞ্জাব বিধানসভা নির্বাচনের উপর বিশেষ জোর দিয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি ৷ জোরকদমে চলছে নির্বাচনী প্রচার ৷ পঞ্জাবে ক্ষমতায় আসা বেশ আত্মবিশ্বাসী দেখাল কেজরিওয়ালকে ৷ পঞ্জাবে নির্বাচনে আপ-এর কী রণনীতি থাকবে এবং তাদের নির্বাচনী প্রচার নিয়ে CNN News 18 কে বিস্তারিত জানিয়েছেন আপ-এর সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ৷
প্রশ্ন: রাহুল গান্ধি জানিয়েছেন পঞ্জাবের কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়বেন ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ আপনার কী মনে হয় এতে কংগ্রেসের শক্তি আরও বৃদ্ধি পাবে ?
উত্তর: নির্বাচনের কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী কে হবে তা ঘোষণা করার কী ছিল ? এমন কী ঘটে গেল যে এই পদক্ষেপ নিতে হল ? এটার একটাই কারণ হচ্ছে কংগ্রেস আগামী নির্বাচনে হারতে চলেছে ৷ তাই তারা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে কংগ্রেসের পরিস্থিতির উন্নতি করাতে চেয়েছেন ৷ কিন্তু পঞ্জাবের মানুষ তাদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী কেন অমরিন্দর সিংকে যদি নিজেকেও প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করত তাতেও কিছু হত না ৷ এমনকী ভগবানও কংগ্রেসকে বাঁচাতে পারবে না ৷ আজ রোড শো-তে দেখেছেন ক্যাপ্টেন সাহেব নিজের নির্বাচনী কেন্দ্র থেকে হারছেন ৷
advertisement
advertisement
প্রশ্ন: আপনি ওনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ৷ তাই আপনি তো বলবেনই যে উনি হারছেন ৷ তবে পাটিয়ালা থেকে অমরিন্দরের হারের সম্ভাবনা কী সত্যি রয়েছে ?
উত্তর:   মানুষ এরকম কথা বলছে ৷ আপনি উপস্থিত ছিলেন ওখানে ৷ আপনি মানুষের সঙ্গে কথা বলেছেন ৷ আম জনতা বলেছে যে তারা আম আদমিকে ভোট দেবে ৷
advertisement
প্রশ্ন: এটা সত্যি আপ-এর  জনসমর্থন বেশি হলেও, পাটিয়ালা কিন্তু ক্যাপ্টেনের হোমগ্রাউন্ড
উত্তর: ছিল ৷ কিন্তু মানুষ বদল চাইছে ৷ সবাই কংগ্রেস-অকালী-বাজপা থেকে মুক্তি চাইছে ৷পঞ্জাবকে ড্রাগসের দিকে ঠেলে দিয়েছে যে রাজনৈতিক দলগুলি তার থেকে বদল চাইছে সাধারণ মানুষ৷ যখন পঞ্জাবে ড্রাগস বিক্রি করা হত তখন কোথায় ছিল ক্যাপ্টেন ? গত দশ বছর ধরে কী করছিলেন তিনি ? তার সময় থেকেই রাজ্যে ড্রাগসের রমরমা শুরু হয় ৷ আগে মানুষের কাছে অন্য কোনও অপশন ছিল না  ৷ কিন্তু এবার তা আছে আর তাই এবার তারা আপ কে ভোট দেবেন ৷
advertisement
প্রশ্ন: আপ কেন তাদের পদপ্রার্থী কে হবে তা ঘোষণা করেনি ?
উত্তর: নির্বাচনের পর সমস্ত বিধায়করা সিদ্ধান্ত নেবে কে মুখ্যমন্ত্রী হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পঞ্জাবে কংগ্রেসকে এবার ভগবানও বাঁচাতে পারবে না: কেজরিওয়াল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement