advertisement

EVM-এর স্বচ্ছতা নিয়ে চ্যালেঞ্জ কমিশনের

Last Updated:

EVM-এর স্বচ্ছতা নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলে ছিল বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ অরবিন্দ কেজরিওয়ালের দল দাবি করেছিল যে তারা ইভিএম মেশিনে গড়বড় করে দেখিয়ে দিতে পারবে ৷

#নয়াদিল্লি: EVM-এর স্বচ্ছতা নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলে ছিল বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ অরবিন্দ কেজরিওয়ালের দল দাবি করেছিল যে তারা ইভিএম মেশিনে গড়বড় করে দেখিয়ে দিতে পারবে ৷ এবার বিরোধীদের তোলা অভিযোগকে চ্যালেঞ্জ জানাল নির্বাচন কমিশন ৷ এদিন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন যে নির্বাচন সদন হেডকোয়ার্টার্সে EVM চ্যালেঞ্জ হবে আগামী ত জুন ৷
মুখ্য নির্বাচন কমিশনারের দাবি, ‘EVM-এ কোনও ভাবেই কারচুপি সম্ভব নয় ৷ EVM নিয়ে গুজব ছড়ানো হচ্ছে ৷ যা অভিযোগ এসেছে তা সবটাই ভুয়ো ৷ EVM তৈরির সময় গোপনীয়তা রক্ষা করা হয় ৷ নির্বাচন কমিশন স্বচ্ছতা বজায় রাখতে দায়বদ্ধ ৷ ’
তিনি আ ও জানিয়েছেন যে EVM ট্যাম্পারিং নিয়ে তাদের কাছে প্রচুর অভিযোগ জমা পড়লেও তা নিয়ে কোনও প্রমান এখনও কেউ দিতে পারেনি ৷ যারা এই অভিযোগ জানিয়েছে, সেই রাজনৈতিক দলগুলি তাদের নিজস্ব আইটি বিশেষজ্ঞ নিয়ে এসে এই চ্যালেঞ্জ নিতে পারবলে বলে জানানো হয়েছে ৷
advertisement
advertisement
২৬ তারিখের মধ্যে প্রত্যেক দলের ৩ জন করে প্রতিনিধির নাম দিতে হবে ৷ জাইদির বক্তব্য, শেষ কয়েকটি ভোটের ফল বার হওয়ার পর বারবার ইভিএম গড়বড়ের কথা বারবার উঠেছে ৷ কিন্তু কোনও প্রমান দিতে পারেনি কেউ ৷ তাই যারা এই অভিযোগ তুলেছে তাদের চ্যালেঞ্জ জানানো হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
EVM-এর স্বচ্ছতা নিয়ে চ্যালেঞ্জ কমিশনের
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement