advertisement

বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলবে ১৪ দিন, পরের মিশন 'মহাকাশে মানুষ'

Last Updated:

ইসরো চেয়ারম্যান জানালেন, আগামী ১৪ দিন চন্দ্রযান ২ ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হবে নিরন্তর৷

#নয়াদিল্লি: হাল ছাড়ছেন না ইসরোর-র বিজ্ঞানীরা৷ সাফ জানিয়ে দিলেন ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান কে শিবন৷ ইসরো চেয়ারম্যান জানালেন, আগামী ১৪ দিন চন্দ্রযান ২ ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হবে নিরন্তর৷
শিবনের কথায়, 'এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে৷ তবে আগামী ১৪ দিন আমরা চেষ্টা করব বিক্রমের সঙ্গে যোগাযোগ করার৷ প্রথম পর্যায়ের কাজ ভালো ভাবে হয়ে গিয়েছে৷ একেবারে শেষ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে৷ তবে অরবিটার রয়েছে৷ আগামী কয়েক বছর আমাদের প্রচুর অজানা তথ্য পাঠাবে৷ আমাদের বৈজ্ঞানিক মিশনে আমরা সফল৷ খানিক প্রযুক্তিগত কারণে একেবারে শেষ মুহূর্তে চূড়ান্ত সাফল্য হাত ছাড়া হল৷ এই মিশনে আমরা প্রায় ১০০ শতাংশ সফল৷ এই প্রথম আমরা চাঁদের দক্ষিণ অংশের তথ্য পাবো৷ বিশ্ব প্রথম এই তথ্য জানতে পারবে৷'
advertisement
তিনি জানান, অরবিটার সাড়ে ৭ বছর কাজ করতে পারবে৷ সেই পরিমাণ জ্বালানি মজুত রয়েছে৷ পুরো চাঁদটাই প্রদক্ষিণ করে তথ্য পাঠাবে৷ ২০২০ সালে গগনযান-সহ একাধিক মহাকাশ গবেষণা প্রকল্পের কাজ চলছে বলেও জানান ইসরো চেয়ারম্যান৷ গগনযান মিশনে সম্ভবত ভারত মহাকাশে মানুষ পাঠাবে৷ ২০১৮ সালের স্বাধীনতা দিবসের ভাষণে গগনযান মিশনের ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement
advertisement
আরও ভিডিও: কাঁদছেন ইসরো চেয়ারম্যান, বুকে জড়িয়ে ধরলেন মোদি, দেখুন সেই চোখ ভেজানো মুহূর্তটি!
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলবে ১৪ দিন, পরের মিশন 'মহাকাশে মানুষ'
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement