advertisement

NEET, JEE 2020: পিছোচ্ছে না NEET, JEE Main, নির্ধারিত তারিখেই হবে পরীক্ষা

Last Updated:

কিছুদিনের মধ্যেই নিট এর অ্যাডমিট কার্ড জারি করা হবে বলে খবর ৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক নোটিস জারি করে অ্যাডমিট কার্ড ইস্যু করার কথা জানিয়েছে ৷

#নয়াদিল্লি: দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে ফের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (JEE) ও NEET (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) স্থগিত হয়ে যাওয়ার যে জল্পনা শুরু হয়েছিল তার অবসান ঘটল ৷ পিছোচ্ছে না NEET, JEE Main পরীক্ষা ৷ শিক্ষামন্ত্রকের তরফে কেন্দ্রীয় এডুকেশন সেক্রেটারি অমিত খাড়ে সমস্ত জল্পনার ইতি ঘটিয়ে জানিয়েছেন পূর্ব নির্ধারিত তারিখেই হবে পরীক্ষা ৷
দু'বার পিছিয়ে যাওয়ার পর বর্তমানে যে নয়া পরীক্ষাসূচি দিয়েছে কেন্দ্র, সেই অনুযায়ী ১ থেকে ৬ সেপ্টেম্বর JEE Main এবং ১৩ সেপ্টেম্বর NEET (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) পরীক্ষার আয়োজন করা হবে ৷
উল্লেখ্য, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা করোনা ভাইরাসের জেরে পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল৷ সেই মামলাতেই করোনা পরিস্থিতিতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (JEE) ও NEET (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) রদ করে দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বে বেঞ্চ জানায়, COVID-19 অতিমারির বিষয়টি সুপ্রিম কোর্টের বিবেচনায় রয়েছে৷ কিন্তু তা বলে ছাত্র-ছাত্রীদের একটা গোটা বছর নষ্ট হতে দেওয়া ঠিক নয়৷ এটা তাঁদের কেরিয়ারের জন্য খারাপ৷
advertisement
advertisement
কিছুদিনের মধ্যেই নিট এর অ্যাডমিট কার্ড জারি করা হবে বলে খবর ৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক নোটিস জারি করে অ্যাডমিট কার্ড ইস্যু করার কথা জানিয়েছে ৷ সাধারণত পরীক্ষার ১৫ দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হয় ৷
এদিন হঠাৎই পরীক্ষা ফের স্থগিত হয়ে যাওয়ার জল্পনা তৈরি হয় বিজেপি সাংসদ সুব্রহ্মম স্বামীর একটি ট্যুইটে ৷ সাংসদের বক্তব্যে মনে হয় তৃতীয়বারের জন্য ফের স্থগিত হতে পারে এই দুই সর্বভারতীয় পরীক্ষা ৷ ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখার কথাও বলেন সুব্রহ্মম স্বামী ৷
advertisement
advertisement
টাইমস নাউ-এর একটি রিপোর্টে বলা হয়েছে, ট্যুইট করে সুব্রহ্মম স্বামী বলেছেন NEET এবং জি মেইন পরীক্ষা নিয়ে সিদ্ধান্তের জন্য উচ্চ পর্যায়ের বৈঠক চলছে ৷ বিজেপি সাংসদের মত অনুসারে চলতি বছর দিওয়ালির পর এই পরীক্ষাগুলি নেওয়া যেতে পারে ৷ সে বিষয়ে তিনি শিক্ষামন্ত্রী রমেশ নিশঙ্ক পোখরিয়ালের কাছে সুপারিশও করেন ৷ তারপরই পরীক্ষা হওয়া নিয়ে ফের পরীক্ষার্থীদের মনে প্রশ্ন তৈরি হয় ৷ কিন্তু সে সমস্ত জল্পনা সরিয়ে শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টের বিধি মেনেই হবে নির্ধারিত দিনে হবে NEET, JEE Main ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
NEET, JEE 2020: পিছোচ্ছে না NEET, JEE Main, নির্ধারিত তারিখেই হবে পরীক্ষা
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement