advertisement

২০০ রাজনৈতিক দলকে বাতিল করতে চায় নির্বাচন

Last Updated:

নির্বাচন কমিশননের আতসকাচে ‘স্বীকৃতিহীন’ ২০০ দল। অনুদানের নামে কালো টাকা সাদা করতে নেমেছে বাতিল রাজনৈতিক দলগুলি?

#নয়াদিল্লি: নির্বাচন কমিশনের আতসকাচে ‘স্বীকৃতিহীন’ ২০০ দল। অনুদানের নামে কালো টাকা সাদা করতে নেমেছে বাতিল রাজনৈতিক দলগুলি? এই সন্দেহে এবার ২০০টি রাজনৈতিক দলের আয়ের উৎস নিয়ে আয়কর বিভাগকে খোঁজখবর নেওয়ার অনুরোধ নির্বাচন কমিশনের।
কমিশনের মতে, গত ২০০৫ সাল থেকে নির্বাচনে অংশগ্রহণ না করায় এই ২০০টি রাজনৈতিক দলকে তালিকা থেকে সরানো হয়েছে। কিন্তু, বেশিরভাগ রাজনৈতিক দলের অস্তিত্বই কাগজেকলমে রয়ে গিয়েছে। নোটবাতিলের পর, তারা কালো টাকা সাদা করতে নেমে পড়েছে বলে সন্দেহ কমিশনের। তাই আয়কর বিভাগকে ওই রাজনৈতিক দলগুলির তালিকাও পাঠাতে চলেছে নির্বাচন কমিশন।
বর্তমানে কমিশনের হিসাব অনুযায়ী ৫৮টি রাজ্য দল, ৭টি জাতীয় দল ও ১৭৬৮টি সাধারণ দল রয়েছে ৷ এর মধ্যে ২০০৫ সালের পরবর্তী সময় নির্বাচনে অংশ গ্রহণ করেনি এমন ২০০টি দলকে চিহ্নিত করেছে কমিশন ৷
advertisement
advertisement
নির্বাচনের সময় রাজনৈতিক দলের আশ্রয় নিয়ে কালো টাকা সাদা করার প্রচেষ্টায় এবার লাগাম টানতে চায় নির্বাচন কমিশন ৷ ভোটের ময়দানে পার্টি ফাণ্ডে দান হিসাবে কালো টাকার ব্যবহার বন্ধ করতে একটি সংশোধনী প্রস্তাব পেশ করেছে EC ৷ সংশোধনী অনুযায়ী রাজনৈতিক দলগুলি ২০০০ টাকার বেশি বেনামী অনুদান গ্রহণ করতে পারবে না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২০০ রাজনৈতিক দলকে বাতিল করতে চায় নির্বাচন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement