advertisement

Sayantan Basu Banned: শীতলকুচি কাণ্ডে মন্তব্যের জের, সায়ন্তন বসুর প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

Last Updated:

এই নিষেধাজ্ঞা জারি থাকবে রবিবার সন্ধে সাতটা থেকে সোমবার সন্ধে সাতটা পর্যন্ত। এই মেয়াদে সায়ন্তন বসু কোনও দলীয় প্রচারে অংশ নিতে পারবেন না।

#কলকাতা: শোলের সংলাপ আউরেছিলেন। বলেছিলেন তুম আগার এক মারো গে তো হাম চার মারেঙ্গে। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত ব্যক্তিদের নিয়ে এ হেন মন্তব্য করার জন্য এবার সায়ন্তন বসুকে ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ করল কমিশন। এই নিষেধাজ্ঞা জারি থাকবে রবিবার সন্ধে সাতটা থেকে সোমবার সন্ধে সাতটা পর্যন্ত। এই মেয়াদে সায়ন্তন বসু কোনও দলীয় প্রচারে অংশ নিতে পারবেন না।
শীতলকুচি কাণ্ডের পর থেকেই সংবাদ শিরোনামে সায়ন্তন বসু। প্রথমেই সামনে আসে তাঁর একটি ভিডিও। যেখানে তাঁকে বলতে শোনা যায়, সিআরপিএফ-কে বুক লক্ষ্য করে গুলি চালাতে বলে দেবো। বিজেপির তরফে পাল্টা বলা হয় ২০১৯ সালের ভিডিও এটি। কিন্তু এতেই বিতর্ক পিছু ছাড়েনি সায়ন্তনের।
সম্প্রতি একটি বৈদ্যুতিন মাধ্যমে সায়ন্তন মন্তব্য করেন, "আমি সায়ন্তন বসু বলছি। বেশি খেলতে যাবেন না। আমরা শীতলকুচিতে খেলা খেলে দিয়েছি। প্রথমে ১৮ বছর বয়সি আনন্দ বর্মনকে খুন করা হয়েছিল। যে প্রথমবার ভোটার, তাঁকে সকালে খুন করা হল। আমাদের শক্তি প্রমুখের ভাই তিনি। আমরা বেশিক্ষণের জন্য কারো হিসেব বাকি রাখি না। সেখানে চারজনকে স্বর্গে পাঠানো হয়ে গিয়েছে। শোলে সিনেমায় একটি সংলাপ আছে। তুম আগর এক মারো গে তো হম চার মারেঙ্গে।"
advertisement
advertisement
এই মন্তব্যের ব্যখ্যা চেয়ে সায়ন্তনকে চিঠি দেওয়া হয়। চব্বিশ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়। জবাবে সন্তুষ্ট না হতে পেরেই তাঁকে ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ করল কমিশন। প্রসঙ্গত একই সঙ্গে এদিন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলকেও ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sayantan Basu Banned: শীতলকুচি কাণ্ডে মন্তব্যের জের, সায়ন্তন বসুর প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement