advertisement

পাঠানকোট হামলার জেরে ভারত-পাক বৈঠক বাতিলের সম্ভাবনা

Last Updated:

পাঠানকোট হামলার জেরে অনিশ্চিত হয়ে পড়ল ভারত-পাক বিদেশ সচিব পর্যায়ের বৈঠক ৷ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১৪ ও ১৫ জানুয়ারি ইসলামাবাদে এই বৈঠক হওয়ার কথা ছিল ৷

#নয়াদিল্লি: পাঠানকোট হামলার জেরে অনিশ্চিত হয়ে পড়ল ভারত-পাক বিদেশ সচিব পর্যায়ের বৈঠক ৷ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১৪ ও ১৫ জানুয়ারি ইসলামাবাদে এই বৈঠক হওয়ার কথা ছিল ৷
সূত্রের খবর, পাঠানকোটে জঙ্গি হামলার পর এই বৈঠক বাতিল করার কথা ভাবছে কেন্দ্র ৷ এর পরিবর্তে দু’দেশের NSA পর্যায়ের বৈঠকের উপর জোর দিতে চাইছে বিদেশ মন্ত্রক ৷ বিদেশ মন্ত্রক সূত্রে খবর, বিদেশ সচিব বৈঠকের বদলে দু’দেশের নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়ে বৈঠকের প্রস্তাব দিতে পারে ভারত সরকার ৷ তবে পাঠানকোটে সেনা অপারেশন শেষ হওয়ার পরই শান্তি আলোচনা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷
advertisement
পাঠানকোট হামলায় পাক যোগ স্পষ্ট হওয়ার পর বৈঠক বাতিল হওয়ার আশঙ্কা আগেই প্রকাশ করেছিল সংশ্লিষ্ট রাজনৈতিক মহল ৷ বড়দিনে নরেন্দ্র মোদির ঝটিকা সফর নয়দিনের মধ্যেই সমালোচনার মুখে ৷ দু’দেশের প্রধানমন্ত্রী সদর্থক আলোচনা চাইছেন। কিন্তু, তবু ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক শুধরনোর প্রক্রিয়ায় সন্ত্রাসের কাঁটা। এবছর প্যারিসের জলবায়ু সম্মেলনে নরেন্দ্র মোদি ও নওয়াজ শরিফের কথা হয়। তার পর ব্যাঙ্ককে দু’দেশের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে সম্পর্কের শীতলতা অনেকটাই দূর হয়। বড়দিনে ভারতীয় প্রধানমন্ত্রীর লাহোর দৌত্যে সেই সম্পর্কে আসে উষ্ণতা । কিন্তু তার এক সপ্তাহ না কাটতেই ফের ভারতে জঙ্গি হামলায় পাকিস্তানের বারুদের গন্ধ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাঠানকোট হামলার জেরে ভারত-পাক বৈঠক বাতিলের সম্ভাবনা
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement