advertisement

দুইয়ের বেশি সন্তান থাকলে হওয়া যাবে না সাংসদ বা বিধায়ক !

Last Updated:

দুয়ের বেশি সন্তান থাকলে এবার থেকে চিন্তার বিষয় হয়ে উঠতে পারে ৷

#গুয়াহাটি: দুয়ের বেশি সন্তান থাকলে এবার থেকে চিন্তার বিষয় হয়ে উঠতে পারে ৷ কারণ অসম সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, দুয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরির আশা ছাড়তে হবে ৷ দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতেই এই উদ্যোগ বলে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ অর্থাৎ সরকারি চাকরি করতে চাইলে দু’টির বেশি সন্তান থাকা যাবে না। কয়েকদিন আগেই এর খসড়া তৈরি করা হয়েছিল ৷ এবার তাতে সামান্য বদল এনে মহিলাদের ক্ষমতায়নকে জুড়ে দেওয়া হয়েছে ৷
বিস্তারিত আলোচনা ও সাধারাণ মানুষের মতামত নেওয়ার পরই প্রস্তাবিত এই নীতি আইনে পরিণত করা হবে বলে জানিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা ৷ সেই মতোই ই-মেল, চিঠি , সংবাদমাধ্যমের সকলের মতামত বিবেচনা করে খসড়া নীতির নাম ও বেশ কয়েকটি প্রস্তাবে পরিবর্তন আনা হয়েছে ৷
আগে বলা হয়েছিল দুইয়ের বেসি সন্তান থাকলে পুর বা পঞ্চায়েত ভোটে লড়া যাবে না ৷ এবার তাতে পরিবর্তন করে বলা হয়েছে এই নিয়ম না মানলে কেউ যাতে বিধায়ক বা সাংসদ না হতে পারে সেই নিয়মও জারি করা হবে ৷ খুব শীঘ্রই কেন্দ্রের সঙ্গে তারা এই বিষয়ে আলোচনা করবে বলে জানা গিয়েছে ৷
advertisement
advertisement
পাশাপাশি এটাও জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত মেয়েদের পড়াশোনা নিখরচায় করানোর ব্যবস্থা করবে প্রশাসন। পড়াশোনা, যাতায়াতের খরচা, বিনামূল্যে বই ও হস্টেল থাকারও ব্যবস্থা করা হবে ৷ এর জেরে স্কুল ড্রপআউটের সংখ্যা কমবে বলে আশা করা হচ্ছে ৷ শুধু তাই নয় বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রেও লাগু হয়ে চলেছে এই নিয়ম ৷
advertisement
অসম সরকারের তরফে জানানো হয়েছে অগাস্ট মাসে বিধানসভায় এই প্রস্তাবটি পেশ করা হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দুইয়ের বেশি সন্তান থাকলে হওয়া যাবে না সাংসদ বা বিধায়ক !
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement