advertisement

স্ত্রীর সঙ্গে ঝগড়া করায় হাজতবাস করতে হল স্বামীকে

Last Updated:

স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য ঝগড়ার জেরে হাজতবাস করতে হল স্বামীকে ৷

#নয়াদিল্লি: স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য ঝগড়ার জেরে হাজতবাস করতে হল স্বামীকে ৷ ব্যাপারটা খুবই সামান্য ৷ ঘটনার সূত্রপাত দু’জনের মধ্যে ঝগড়া নিয়ে ৷ এরপর রাগের মাথায় কোনও কিছু না ভাবে পুলিশে খবর দিয়ে দেয় স্ত্রী ৷ কিন্তু তারপর মাথা ঠান্ডা হওয়ায় মিটিয়েও ফেল ঝগড়া ৷ কিন্তু ততক্ষণে যা ভুল করার তা তো করেই ফেলেছেন ৷ তার ফোন পেয়ে বাড়িতে হাজির হয়ে যায় পুলিশ ৷ মহিলার স্বামীকে থানায় নিয়ে যেতে চায় ৷ কিন্তু মহিলা তার অভিযোগ প্রত্যাহার করে নিতে চান ৷ এমনকি লিখিতভাবে জানান স্বামীর বিরুদ্ধে তার কোনও অভিযোগ নেই ৷ কিন্তু তা মানতে নারাজ ছিল পুলিশ ৷
এরপর মহিলার স্বামী ও ভাইকে বসন্ত বিহার থানায় নিয়ে যাওয়া হয় ৷ দিল্লির ওই দম্পতির বিরুদ্ধে ১০৭ ধারায় মামলা দায়ের করা হয় ৷ আইন অনুযায়ী, স্পেশ্যাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (SEM) এলাকায় একবছর শান্তিরক্ষা করতে মুচলেকা লিখতে নির্দেশ দেন তাদের ৷ মুচলেকা জমা দিয়ে আইনজীবী তার মুক্তি চাইলেও SEM মুচলেকা যাচাই করার জন্য সেটি সফদরজঙ থানায় পাঠান ৷ এর জেরে ওই দুই ব্যক্তিকে দু’দিন জেল হেফাজতে কাটাতে হয় ৷
advertisement
বেআইনী ভাবে ওই ব্যক্তিকে থানায় আটকে রাখাত জন্য হাই কোর্টের দ্বারস্থ হয় ওই দম্পতি ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্ত্রীর সঙ্গে ঝগড়া করায় হাজতবাস করতে হল স্বামীকে
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement