advertisement

Mysterious Death: উড়ালপুলের কাছে যমুনা নদীতে ভাসছে দেহ, ৬ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শব

Last Updated:

Mysterious Death:গত ৭ জুলাই উত্তর দিল্লির সিগনেচার ব্রিজে স্নেহা একটি ক্যাব নিয়েছিলেন৷ তার পর থেকে তিনি নিখোঁজ৷ তাঁর শেষ লোকেশন এখনও পর্যন্ত সিগনেচার সেতুতেই চিহ্নিত করা হয়েছে৷

যমুনা নদীতে স্নেহার দেহ পাওয়া যায়
যমুনা নদীতে স্নেহার দেহ পাওয়া যায়
নয়াদিল্লি : ৬ দিন নিখোঁজ থাকার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, ত্রিপুরার তরুণী স্নেহা দেবনাথের নিথর দেহ ভেসে উঠল যমুনা নদীতে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে তাঁর পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেছেন৷ উদ্ধার করার পর তরুণীর দেহ পাঠানো হয়েছে অটোপ্সির জন্য৷
প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে গত ৭ জুলাই উত্তর দিল্লির সিগনেচার ব্রিজে স্নেহা একটি ক্যাব নিয়েছিলেন৷ তার পর থেকে তিনি নিখোঁজ৷ তাঁর শেষ লোকেশন এখনও পর্যন্ত সিগনেচার সেতুতেই চিহ্নিত করা হয়েছে৷ পুলিশের তরফে জানানো হয়েছে স্নেহার হস্তাক্ষরে একটি লেখা পাওয়া গিয়েছে৷ সেখানে আত্মহত্যার ইঙ্গিত আছে৷ নিজেকে শেষ করে দেওয়ার কারণ পারিবারিক বলে উল্লেখ করেছেন তরুণী৷
advertisement
সিগনেচার ব্রিজ থেকে ১০ কিলোমিটার দূরে উত্তর দিল্লির মঞ্জু কা টিলা-র কাছে গীতা কলোনি এলাকায় একটি উড়ালপুলের কাছে যমুনা নদীতে স্নেহার দেহ পাওয়া যায়৷ যে ক্যাবচালক তাঁকে ঘটনাস্থলে নামিয়ে দিয়েছিলেন তিনিও নিশ্চিত করেছেন স্নেহা তাঁর গাড়িতে যাত্রী ছিলেন। কিছু প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে তাঁরা এক তরুণীকে সেতুর উপর দাঁড়িয়ে থাকতে দেখেছেন এবং পরে ঘটনাস্থল থেকে উধাও হয়ে যান, পুলিশ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
advertisement
advertisement
জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) এবং পুলিশের সাহায্যে অনুসন্ধান শুরু করা হয়। তারা উত্তর দিল্লির নিগম বোধ ঘাট থেকে উত্তর প্রদেশের নয়ডা পর্যন্ত বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। পুলিশ জানিয়েছে, ৭ জুলাই ভোরবেলা স্নেহা তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের কাছে ইমেল এবং বার্তা পাঠিয়েছিলেন। তাঁর বন্ধুরা তদন্তকারীদের জানিয়েছেন যে তিনি গত কয়েক মাস ধরে অস্থির এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
advertisement
আরও পড়ুন : পরকীয়া সন্দেহে অভিনেত্রীর পাঁজর, থাই, ঘাড়-সহ শরীরের একাধিক অঙ্গে এলোপাথাড়ি ছুরির আঘাত স্বামীর! অবস্থা আশঙ্কাজনক!
তাঁর পরিবার এবং কিছু বন্ধু সিগনেচার ব্রিজ এলাকার নজরদারি পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁরা অভিযোগ করেছিলেন, যে মুহূর্তে স্নেহা নিখোঁজ হয়ে যান, সিগনেচার ব্রিজ বা কাঠামোর কাছাকাছি কোনও সিসিটিভি ক্যামেরাই সে সময় কাজ করছিল না।
advertisement
Disclaimer:If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mysterious Death: উড়ালপুলের কাছে যমুনা নদীতে ভাসছে দেহ, ৬ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শব
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement