advertisement

লকডাউন ! দিল্লি থেকে পায়ে হেঁটে মধ্যপ্রদেশ, রাস্তাতেই প্রাণ গেল যুবকের

Last Updated:

বাড়ির ফেরার টানে প্রাণটাই চলে গেল ৩৯ যুবকের ৷

#নয়াদিল্লি: বয়স ৩৯ ৷ দিল্লির একটি রেস্তোরাঁয় হোম ডেলিভারির কাজ করত রণবীর সিং ৷ ভালোই চলছিল সব৷ কিন্তু হঠাৎ করোনা ভাইরাসের তাণ্ডবে তছনছ৷ কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল গোটা দেশে লকডাউন ৷ দোকানপাট, রেস্তোরাঁ সব বন্ধ ৷ উপায় না পেয়ে দিল্লি থেকে মধ্যপ্রদেশের মোরিনাতে নিজের বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল রণবীর৷ কিন্তু বাড়ি ফিরবে কী করে? বাস নেই, ট্রেন নেই৷ সবই তো বন্ধ ! অগত্যা পায়ে হেঁটে দিল্লি থেকে মধ্যপ্রদেশ রওনা দিলেন যুবক ৷ বাড়ির ফেরার টানে প্রাণটাই চলে গেল ৩৯ যুবকের ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরও ১০০ কিমি চললেই বাড়ি পৌঁছে যেত রণবীর৷ কিন্তু তা আর হলো না ৷ তীব্র বুকের ব্যথা অনুভব করেছিল রণবীর৷ রাস্তাতেই শুয়ে পড়ে ৷ এলাকার এক দোকানদার তাঁকে উদ্ধার করে জল ও খাবার দিতে চায় ৷ সেই দোকানদারের ফোন থেকেই বাড়িতে শেষবার ফোন করেছিল রণবীর৷ কিন্তু কোনও পদক্ষেপ নেওয়ার আগেই শেষ নিশ্বাস ত্যাগ করে যুবক ৷ মৃত যুবকের সঙ্গে ছিলেন আরও দুই যুবক৷ এই তিন জনই একসঙ্গে দিল্লি থেকে মধ্যপ্রদেশের দিক হেঁটে বাড়ি ফিরছিলেন৷
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের স্ত্রী ও তিন সন্তান রয়েছে ৷ তিনিই ছিলেন একমাত্র পরিবারের রোজগেরে ছেলে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লকডাউন ! দিল্লি থেকে পায়ে হেঁটে মধ্যপ্রদেশ, রাস্তাতেই প্রাণ গেল যুবকের
Next Article
advertisement
ফের চমক তৃণমূলে...! অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা, কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?
ফের চমক তৃণমূলে...! অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা, কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?
  • অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা!

  • ফের চমক তৃণমূলে...!

  • কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement