advertisement

দিল্লিতে জঙ্গি হামলার আশঙ্কায় জারি হাই অ্যালার্ট

Last Updated:

প্রজাতন্ত্র দিবসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের উপর হামলা চালাতে পারে জঙ্গি গোষ্ঠী ISIS ৷ বৃহস্পতিবার এমনই সতর্কবার্তা জারি করল আইবি ৷ রাজধানীতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ফ্রাঁসোয়া ওলান্দের ৷

#নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের উপর হামলা চালাতে পারে জঙ্গি গোষ্ঠী ISIS ৷ বৃহস্পতিবার এমনই সতর্কবার্তা জারি করল আইবি ৷ রাজধানীতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ফ্রাঁসোয়া ওলান্দের ৷
ভারতীয় গোয়েন্দার সংস্থার তরফ থেকে জঙ্গি হামলার আশঙ্কার কথা জানানোর পর থেকেই ইন্ডিয়া গেট এবং রাষ্ট্রপতি ভবন সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট  ৷ পাশাপাশি রাজধানীর বিভিন্ন জনবহুল এলাকাতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ৷ এদিন আইবি-র তরফে জানানো হয়েছে, প্যারিস ও জাকার্তার ধাঁচে দিল্লিতে হামলা চালাবে ISIS ৷ ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বৈঠকে বসেছেন দিল্লি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ৷ এর কিছুক্ষণ আগে ফরাসি দূতাবাসে ফ্রাঁসোয়া ওলান্দের নামে হুমকি চিঠি গেলে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে নিরাপত্তা আধিকারিকদের কপালে ৷  প্রজাতন্ত্র দিবসে ISIS রাজধানীতে বড়সড় নাশকতার ছক কষছে বলে আগে থেকেই খবর ছিল কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের কাছে। এরপর থেকেই গোটা দেশজুড়ে আঁটোসাটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লিতে জঙ্গি হামলার আশঙ্কায় জারি হাই অ্যালার্ট
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement