advertisement

Delhi Murder: শিউরে ওঠার মতো ঘটনা! খোদ রাজধানী দিল্লিতেই উদ্ধার মহিলার টুকরো টুকরো দেহ!

Last Updated:

ছাপ্পান্ন বছর বয়সি অভিযুক্ত সেন সরস্বতীর দেহ রান্নাঘরের তিনটি বালতি ও পাত্রে টুকরো টুকরো করে রেখেছিল৷ মুম্বই মীরা রোড মার্ডারের সেই ঘটনার তদন্ত এখনও চলছে৷

নয়াদিল্লি: আবারও নৃশংস ঘটনা৷ মুম্বইয়ের মীরা রোডের পর এবার দিল্লির গীতা কলোনি ফ্লাইওভার৷ এক মহিলার টুকরো টুকরো করা দেহ উদ্ধার৷ ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দিল্লি পুলিশ৷
এখনও পর্যন্ত মহিলার পরিচয় জানা না গেলেও প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মহিলাকে খুন করে এবং তাঁর দেহ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই কাজ করেছে আততায়ী৷ এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে ভারতের রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা৷
উত্তর দিল্লি পুলিশের ডিজি জানাচ্ছেন, গীতা কলোনি ফ্লাইওভারের যমুনা খদর এলাকার দু’টি আলাদা আলাদা জায়গা থেকে দেহাংশগুলি উদ্ধার হয়েছে৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে নিহত মহিলার বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে৷  দেহাংশগুলি পরীক্ষা করে দেখছে ফরেন্সিক দল৷ আশপাশের এলাকাতেও চালানো হচ্ছে তল্লাশি৷
advertisement
advertisement
advertisement
গত মাসেই এমন একটি নৃশংস ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে৷ সরস্বতী বৈদ্য নামে এক মহিলাকে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে প্রেশার কুকারে সেদ্ধ করে কুকুরদের খাওয়ানোর অভিযোগ উঠেছিল তাঁর সঙ্গীর বিরুদ্ধে৷
আরও পড়ুন: জয়ী ঘোষণার পরেই বলে পরাজিত! BJP প্রার্থীদের হয়ে পথে সুকান্ত, তুমুল তোপ
ছাপ্পান্ন বছর বয়সি অভিযুক্ত সেন সরস্বতীর দেহ রান্নাঘরের তিনটি বালতি ও পাত্রে টুকরো টুকরো করে রেখেছিল৷ মুম্বই মীরা রোড মার্ডারের সেই ঘটনার তদন্ত এখনও চলছে৷
advertisement
গত বছর দিল্লিতে নিজের লিভ ইন পার্টনারকে খুন করে ৩৫ টুকরো করেছিল অভিযুক্ত আফতাব পুণেওয়ালা৷ নিহত শ্রদ্ধা ওয়াকারের দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়েছিল দিল্লির মেহরৌলি এলাকায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Murder: শিউরে ওঠার মতো ঘটনা! খোদ রাজধানী দিল্লিতেই উদ্ধার মহিলার টুকরো টুকরো দেহ!
Next Article
advertisement
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
  • বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে

  • সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি

  • নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement