advertisement

বিষমদ খেয়ে ২ রাজ্যে মৃত বেড়ে ৯২

Last Updated:

তদন্তে জানা গিয়েছে, ওই বিষমদ তৈরি হয়েছে উত্তরাখণ্ডেই৷ সাহারানপুরের এসএসপি জানিয়েছেন, ৩টি পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে৷ উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড পুলিশের যৌথ বাহিনী শনিবার রাতে বিভিন্ন জায়গায় হানা দিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করেছে৷

#লখনৌ: উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিষমদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৯২৷ ১৮ জনের মৃত্যু হয়েছে মিরাটে, ৪৬ জনের মৃত্যু হয়েছে সাহারানপুরে, রুরকিতে ২০ জন ও কুশীনগরে ৮ জনের মৃত্যু হয়েছে৷ উত্তরপ্রদেশের ঘটনায় মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে যোগী আদিত্যনাথ সরকার৷
আরও পড়ুন: ২ রাজ্যে বিষমদ খেয়ে মৃত ৩৮, আশঙ্কাজনক বহু
তদন্তে জানা গিয়েছে, ওই বিষমদ তৈরি হয়েছে উত্তরাখণ্ডেই৷ সাহারানপুরের এসএসপি জানিয়েছেন, ৩টি পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে৷ উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড পুলিশের যৌথ বাহিনী শনিবার রাতে বিভিন্ন জায়গায় হানা দিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করেছে৷ এর মধ্যে ২৫ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে৷
advertisement
তদন্তে জানা গিয়েছে, দুটি রাজ্যেই একই জায়গা থেকে বিষমদ সাপ্লাই হয়েছিল৷ প্রথম ৫ জনের মৃত্যু হয় শুক্রবার ভোরে৷ সাহারানপুরের উমাহি গ্রামে৷ ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে৷ পরে মৃতের সংখ্যা বাড়তে থাকে৷ স্থানীয়রা জানিয়েছেন, বেশ কয়েক জনের অবস্থা এখনও উদ্বেগজনক৷
advertisement
মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের পাশাপাশি চিকিত্‍‌সাধীনদের জন্য ৫০ হাজার টাকা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷
advertisement
৩ দিন আগেই উত্তরপ্রদেশের কুশীনগরে বিষমদ খেয়ে মৃত্যু হয় ১০ জনের৷ ওই ঘটনায় ৯ সরকারি অফিসারকে সাসপেন্ড করা হয়৷ মৌনি অমাবস্যা মেলা চলাকালীন গ্রামের মানুষ বিষমদ খেয়েছিলেন বলে জানা গিয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিষমদ খেয়ে ২ রাজ্যে মৃত বেড়ে ৯২
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement