advertisement

মিড ডে মিলে মরা টিকটিকি ! অসুস্থ শতাধিক খুদে পড়ুয়া হাসপাতালে ভর্তি

Last Updated:

রাজস্থানের ধোলপুরের জামালপুরের এক প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল খেয়ে অসুস্থ শতাধিক পড়ুয়া

#জয়পুর: রাজস্থানের ধোলপুরের জামালপুরের এক প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল খেয়ে অসুস্থ শতাধিক পড়ুয়া ৷ জানা গিয়েছে মিড ডে মিলে মৃত টিকটিকি খুঁজে পাওয়া গিয়েছে ৷ খুদে পড়ুয়াদের জন্য আলুর যে তরকারি তৈরি হয়েছিল টিকটিকির বিষে বিষাক্ত হয়েগিয়েছিল ৷ সেই খাবার খেয়েই শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়েছে ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য ৷ স্কুল কর্তৃপক্ষ উর্ধ্বতন কর্তৃপক্ষকে খবরটি দানাতেই ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুলেন্স ৷ অসু্স্থ শিশুদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে ৷
রাজকীয় প্রাথমিক বিদ্যালয়ে খাবারে টিকটিকি পড়ে যাওয়াতেই বিষক্রিয়ায় অসুস্থ হয়েছে শতাধিক শিশু ৷ শিশুরা খেতে খেতেই খাবারের মধ্যে দেখতে পেয়েছিল মরা টিকটিকি এর পরেই পরিস্থিতি আরও জটিল হতে থাকে ৷ একের পর এক খুদে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছে ৷
ঘটনার জের স্কুল কর্তৃপক্ষের উপর অসুস্থ পড়ুয়াদের অভিভাবকেরা ক্ষুদ্ধ হয়ে পড়েছেন ৷ তাঁদের দাবি স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞানহীনতার জন্যই কেবলমাত্র এমন ঘটনা ঘটেছে ৷ স্কুলে মোট পড়ুয়ার সংখ্যা ১২১ তার মধ্যেই শতাধিক অর্থাৎ একশোর বেশি পড়ুয়া অসুস্থ ৷ প্রায় ১১৫ পড়ুয়া খাবার খেয়েছিল ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মিড ডে মিলে মরা টিকটিকি ! অসুস্থ শতাধিক খুদে পড়ুয়া হাসপাতালে ভর্তি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement