advertisement

তোলাবাজির অভিযোগে গ্রেফতার দাউদের ভাই ইকবাল কসকর

Last Updated:

সোমবার মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিমের ছোট ভাই ইকবাল কসকরকে তোলাবাজির অভইযোগে গ্রেফতার করেছে থানে পুলিশ ৷

#মুম্বই:  সোমবার মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিমের ছোট ভাই ইকবাল কসকরকে তোলাবাজির অভইযোগে গ্রেফতার করেছে থানে পুলিশ ৷ মুম্বইয়ে তার বোনের বাড়িতে ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এনকাউন্টার স্পেশালিস্ট প্রদীপ শর্মা যাকে বর্তমানে
থানে পুলিশের দুর্নীতিদমন শাখার অ্যান্টি-এক্সটর্শান সেলে পুনর্বহাল করা হয়েছে তল্লাশি অভিযান চালায় ৷ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় ইকবালের বোনের বাড়িতে ৷
গত কয়েক সপ্তাহ ধরে ইকবালের উপর নজর রেখেছিল পুলিশ ৷ সম্প্রতি এক ব্যবসায়ীর কাছ থেকে মোটা টাকা দাবি করেছিলেন তিনি বলে অভিযোগ দায়ের করা হয় থানায় ৷ এরপর থেকেই তার উপর নজর রাখা হচ্ছিল ৷
advertisement
advertisement
সূত্রের খবর ইকবালের দলের একজন ফোনে ব্যবসায়ীর কাছে টাকা চেয়ে পাঠায় বলে অভিযোগ জানানো হয় ৷ তার অভিযোগের ভিত্তিতেই সোমবার ইকবালকে গ্রেফতার করা হয়েছে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷
২০০৩ সালে সংযুক্ত আরব আমিরশাহি থেকে ইকবালকে ভারতে ফেরত পাঠানো হয়। একটি হত্যা মামলা এবং একটি অবৈধ নির্মাণ মামলায় অভিযুক্ত ছিলেন তিনি ৷ তবে ২০০৭ সালে দুটি মামলা থেকেই অব্যাহতি পায় ইকবাল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তোলাবাজির অভিযোগে গ্রেফতার দাউদের ভাই ইকবাল কসকর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement