advertisement

ভিন জাতে বিয়ে, তামিলনাড়ুতে আক্রান্ত দম্পতি

Last Updated:

অনার কিলিংয়ের শিকার হল এক ইঞ্জিনিয়ারিং ছাত্র ৷ অসবর্ণে বিয়ে করার জন্য ২২ বছরের যুবককে পিঠিয়ে খুন করল দুষ্কৃতিরা ৷ ঘটনাটি ঘটে তামিলনাড়ুর ত্রিপুরে ৷ রবিবার তিনজন দুষ্কৃতি বাইকে করে এসে ভীড় রাস্তায় প্রকাশ্যে মারতে থাকে ২২ বছরের ইঞ্জিনিয়ারিং ছাত্র শঙ্করকে ৷ আট মাস আগে শঙ্কর বিয়ে করেন কৌশল্যাকে ৷ শঙ্কর ছিলেন জাতে দলিত আর কৌশল্যা ছিল উচ্চবর্ণের ৷ কৌশল্যার পরিবার পরিজন এই বিবাহের বিরুদ্ধে ছিল ৷ তাই তারা পালিয়ে গিয়ে বিয়ে করে ৷ ঘটনার দিন শপিং করে বাড়ি ফিরছিল ওই দম্পতি ৷ সেই সময় দু’জনকে আক্রমণ করে দুষ্কৃতিরা ৷ ব্যস্ত বাসস্ট্যান্ডে শঙ্করকে কুপিয়ে খুন করে দুষ্কৃতিরা ৷ মারধর করে তার স্ত্রীকেও ৷ গুরুতর আহত অবস্থায় মহিলাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ৷ খুন করার পর ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতিরা ৷ সেখানে উপস্থিত বেশ কয়েকজন পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করে ফেলেছে ৷ পুলিশ জানিয়েছে, দুষ্কৃতিদের পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ সূত্রের খবর, একই কলেজে ইঞ্জিনারিং পড়তেন শঙ্কর ও কৌশল্যা ৷ বাড়ির অমতে দু’জনে বিয়ে করেন ৷ কিছুদিন আগেই থানায় নিজের বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন কৌশল্যা ৷ অভিযোগ, তাঁর বাবা কয়েকদিন ধরেই তাকে বাড়ি ফেরার জন্য শাসাচ্ছিল ৷ পরিবারের সম্মান রক্ষা করার জন্য এই ঘটনা বলে অনুমান পুলিশের ৷

#চেন্নাই: অনার কিলিংয়ের শিকার হল এক ইঞ্জিনিয়ারিং ছাত্র ৷ অসবর্ণে বিয়ে করার জন্য ২২ বছরের যুবককে পিঠিয়ে খুন করল দুষ্কৃতিরা ৷ ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর উদুমালাইপেট্টাইয়ে ৷ রবিবার তিনজন দুষ্কৃতি বাইকে করে এসে ভীড় রাস্তায় প্রকাশ্যে মারতে থাকে ২২ বছরের ইঞ্জিনিয়ারিং ছাত্র শঙ্করকে ৷ আট মাস আগে শঙ্কর বিয়ে করেন কৌশল্যাকে ৷ শঙ্কর ছিলেন জাতে দলিত আর কৌশল্যা ছিল উচ্চবর্ণের ৷ কৌশল্যার পরিবার পরিজন এই বিবাহের বিরুদ্ধে ছিল ৷ তাই তারা পালিয়ে গিয়ে বিয়ে করে ৷ ঘটনার দিন শপিং করে বাড়ি ফিরছিল ওই দম্পতি ৷ সেই সময় দু’জনকে আক্রমণ করে দুষ্কৃতিরা ৷ ব্যস্ত বাসস্ট্যান্ডে শঙ্করকে কুপিয়ে খুন করে দুষ্কৃতিরা ৷ মারধর করে তার স্ত্রীকেও ৷ গুরুতর আহত অবস্থায় মহিলাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ৷ খুন করার পর ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতিরা ৷ সেখানে উপস্থিত বেশ কয়েকজন ক্যামেরাবন্দি করে ফেলেছে পুরো ঘটনাটি ৷ পুলিশ জানিয়েছে, দুষ্কৃতিদের পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ সূত্রের খবর, একই কলেজে ইঞ্জিনারিং পড়তেন শঙ্কর ও কৌশল্যা ৷ বাড়ির অমতে দু’জনে বিয়ে করেন ৷ কিছুদিন আগেই থানায় নিজের বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন কৌশল্যা ৷ অভিযোগ, তাঁর বাবা কয়েকদিন ধরেই তাকে বাড়ি ফেরার জন্য শাসাচ্ছিল ৷ পরিবারের সম্মান রক্ষা করার জন্য এই ঘটনা বলে অনুমান পুলিশের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভিন জাতে বিয়ে, তামিলনাড়ুতে আক্রান্ত দম্পতি
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement