advertisement

Cyclone Yash: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কী ভাবে প্রস্তুতি, নকশা তৈরি করে দিলেন উদ্বিগ্ন মমতা

Last Updated:

মমতার বার্তা, আমফানে যেমন আমরা মোকাবিলা করেছি, এই ঝড়েও তেমনভাবে মোকাবিলা করতে হবে।

#কলকাতা: আছড়ে পড়তে পারে সাইক্লোন যশ (Cyclone Yash)। ঝড়ের পূর্বাভাস পেয়েই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যয় মোকাবিলা দফতর‌ আজ যখন ঝড়ের প্রস্তুতি নিয়ে যখন বৈঠকে বসে তখনই তাদের সঙ্গে যোগাযোগ করেন করেন মুখ্যমন্ত্রী। সশরীরে না হলেও ফোনের মাধ্যমেই তিনি জরুরি কথাবার্তা সারেন আধিকারিকদের সঙ্গে। বলেন, আমফানে যেমন আমরা মোকাবিলা করেছি, এই ঝড়েও তেমনভাবে মোকাবিলা করতে হবে।
মুখ্যমন্ত্রী এ দিন স্পষ্ট নির্দেশ দেন, যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে সেখানে বাসিন্দাদের আশ্রয় শিবিরে সরিয়ে আনতে হবে। আবার পাশাপাশি করোনা পরিস্থিতি মাথায় রেখে এই কাজে নেমে যে স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করতে হবে তাও বুঝিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রীর দাওয়াই, প্রয়োজনে আগে থেকেই মাস্ক-স্যানিটাইজার পাঠিয়ে দেওয়া হোক।
এ দিনের বৈঠকে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার কিছু অংশ এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশ যাবতীয় প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।  জেলা প্রশাসনগুলি কী ভাবে প্রস্তুতি নিয়েতে তা নিয়ে একাধিক গাইড লাইন দেওয়া হয়েছেও জানানো হয়েছে। প্রসঙ্গত আগামী ২৫ মে সন্ধ্যেতে এই ঝড় রাজ্যে আছড়ে পড়ার সম্ভবনা। তার আগেই যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে বলা হয়েছে জেলাপ্রশাসনকে।
advertisement
advertisement
জেলা প্রশাসনের উদ্দেশ্যে নবান্নের গাইডলাইন-
  1. কোনও ট্রলার বা নৌকার সমুদ্রে যাওয়া বন্ধ করতে বলে হয়েছে।  যারা গেছেন তাদের ফিরে আসতেও বলা হয়েছে।
  2. নদীতে, উপকূলে যেসব মৎস্যজীবীরা রয়েছেন, দূরে গেলে ২৩মে-র মধ্য সবাইকে ফিরে আসতে হবে।হেলিকপ্টারে খতিয়ে দেখা হবে কোথায় কোথায় রয়েছেন তাঁরা।
  3. ২২ তারিখ ঝড় তৈরি হওয়ার আভাস রয়েছে। তারপর বোঝা যাবে কোথায় লান্ডফল হবে। হিংলগঞ্জ,সন্দেশ খালিতে নজর রাখতে বলা হয়েছে।
  4. সংশ্লিষ্ট দফতরের সরকারিদের ছুটি বাতিল করতে জেলাশাসকদের। এসপিদেরও একই নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cyclone Yash: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কী ভাবে প্রস্তুতি, নকশা তৈরি করে দিলেন উদ্বিগ্ন মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement