advertisement

Cyclone Tauktae: তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচ তলা বাড়ি ! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

এভাবে চোখের সামনে নিজেদের বাড়ি ভেঙে পড়তে দেখেছেন অসহায় বাসিন্দারা ৷

আহমেদাবাদ: ঘূর্ণিঝড় টাউটের ধাক্কায় বিপর্যস্ত গুজরাতের উপকূলবর্তী এলাকার বেশ কিছু অঞ্চল ৷ বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি ৷ জায়গায় জায়গায় অসংখ্য গাছ, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে রাস্তা আটকে গিয়েছে ৷ যেগুলি দ্রুত সরানোর ব্যবস্থা করা হচ্ছে ৷ বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুতের সমস্যা অনেক জায়গাতেই দেখা গিয়েছে ৷
বিদ্যুত, জলের সমস্যা নিয়েই দিন কাটছে সাধারণ মানুষের ৷ এরই মধ্যে একটা ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে ৷ আহমেদাবাদে পাঁচতলা একটি বাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়ে এদিন ৷ তবে এই ঘটনায় কারোর হতাহতের খবর পাওয়া যায়নি ৷ কিন্তু এভাবে চোখের সামনে নিজেদের বাড়ি ভেঙে পড়তে দেখেছেন অসহায় বাসিন্দারা ৷
advertisement
advertisement
আহমেদাবাদের জামালপুর এলাকায় এই বহুতল ভেঙে পড়ার ঘটনা ঘটে ৷ গুজরাতের উপকূলবর্তী অঞ্চলে অনেক জায়গাতেই বেশ কিছু বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে ৷ অধিকাংশ বাড়িতেই ফাটল ধরেছে ৷ ভেঙে পড়েছে টিনের ছাউনি-সহ অনেক কিছুই ৷ ঘূর্ণিঝড় টাউটের প্রভাবে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত গুজরাতের একাংশ ৷ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকায় আগে থেকেই ২ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় গুজরাত সরকারের পক্ষ থেকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cyclone Tauktae: তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচ তলা বাড়ি ! দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement