advertisement

ছন্দে ফিরছে কাশ্মীর উপত্যকা, তুলে নেওয়া হল কার্ফু

Last Updated:

দীর্ঘ দু’সপ্তাহের পর অবশেষে ভূস্বর্গ থেকে তুলে নেওয়া হল কার্ফু ৷ আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে উপত্যকা৷

#শ্রীনগর: দীর্ঘ দু’সপ্তাহের পর অবশেষে ভূস্বর্গ থেকে তুলে নেওয়া হল কার্ফু ৷ আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে উপত্যকা৷ প্রায় ১৫ দিন পর রাস্তায় বেরোলেন সাধারণ মানুষ ৷ ধীরে ধীরে ছন্দে ফিরছে ভূ-স্বর্গের রাজধানী ৷ অনন্তনাগ টাউন ছাড়া সবর্ত্র কার্ফু প্রত্যাহার করা হয়েছে ৷ তবে পাশপাশি কড়া নজরদারিও চালাচ্ছে পুলিশ ৷ মঙ্গলবার থেকে ফের চালু করা হল স্কুল-কলেজ ও ইন্টারনেট পরিষেবা ৷ খোলা হয়েছে বাজার ও দোকানবাজার ৷
বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় কাশ্মীরজুড়ে। হিজবুল কমান্ডারের মৃত্যুর প্রতিবাদে কাশ্মীর জুড়ে বিক্ষোভ দেখায় অসংখ্য মানুষ। কুলগাঁও এবং অনন্তনাগ জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত ৩২ জন  । আহত হন শতাধিক নিরাপত্তারক্ষীও। পরিস্থিতি মোকাবিলায় কাশ্মীরজুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। উপত্যকাজুড়ে জারি করা হয় হাইঅ্যালার্ট। ব্যাহত হচ্ছে কাশ্মীরের স্বাভাবিক জনজীবন। বন্ধ রাখা হয়েছে দোকানবাজার ও যানচলাচাল ৷
advertisement
বুরহান ওয়ানির মৃত্যুর পর উত্তপ্ত কাশ্মীরে বার বার নানা অজুহাতে অশান্তির বারুদ ঢেলেই চলেছে পাকিস্তানের নানা মহল ৷ এমনকী, কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে কাশ্মীরীদের ‘অধিকার’ আন্দোলনের পাশে থাকার কথা ঘোষণা করে ‘কালা দিবস’ পালন হয়েছে পাকিস্তানে ৷ পাক বিদেশ দফতর বুরহানকে ‘স্বাধীনতা যোদ্ধা’ হিসেবেও গণ্য করেছেন ৷ খোদ প্রধানমন্ত্রী শরিফ বুরহানকে তো শহিদ বলে আখ্যা দিয়ে ফেলেছেন৷ কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র ৷ প্রয়োজনীয় নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার ৷ কার্ফু তুলে নেওয়া হলেও সমস্ত গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ছন্দে ফিরছে কাশ্মীর উপত্যকা, তুলে নেওয়া হল কার্ফু
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement