advertisement

ভূস্বর্গে কার্ফু অব্যাহত, গোটা জম্মু-কাশ্মীর জুড়ে অচলাবস্থা

Last Updated:

ভূস্বর্গে কার্ফু অব্যাহত ৷ টানা ৯ দিনে পড়ল কার্ফু পরিস্থিতি ৷ গোটা জম্মু-কাশ্মীর জুড়ে অচলাবস্থা ৷

#শ্রীনগর: ভূস্বর্গে কার্ফু অব্যাহত ৷  টানা ৯ দিনে পড়ল কার্ফু পরিস্থিতি ৷ গোটা জম্মু-কাশ্মীর জুড়ে অচলাবস্থা ৷ কার্ফুর জেরে আটকে পড়েছেন বহু পর্যটক ৷ গোটা উপত্যকা জুড়ে মোতায়ন করা হয়েছে কড়া নিরাপত্তা  ৷ হিজবুল মুজাহিদ্দিন জঙ্গি গোষ্ঠীর ‘পোস্টার বয়’-এর মৃত্যুতে এখনও থমথমে উপত্যকা ৷ গোটা উপত্যকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। ব্যাহত হচ্ছে কাশ্মীরের স্বাভাবিক জনজীবন। বন্ধ রাখা হয়েছে দোকানবাজার ও যানচলাচাল ৷
হিজাবুল মুজাহিদ্দিনের কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর ন’দিন পরেও বিদ্রোহের আগুন ঠান্ডা হয়নি ৷ পাম্পোরে ও কুপওয়াড়া-সহ এখনও বেশ কয়েকটি জায়গায় জারি রয়েছে কার্ফু ৷
সন্ত্রাসবাদের ‘পোস্টার বয়’ বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে উত্তপ্ত কাশ্মীর উপত্যাকা ৷ বিচ্ছিন্নতাবাদীদের উস্কানিতে তরুণ জঙ্গির মৃত্যুতে একাধিক মানুষ সামিল হন বিক্ষোভ-প্রতিবাদে ৷ পুলিশ ও নিরাপত্তাবাহিনীদের উদ্দেশ্য করে ছোঁড়া হয় ইট-পাটকেল ৷ সমগ্র কাশ্মীর জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভের আগুন ৷ বিক্ষোভকারীদের দমন করতে পুলিশের তরফ থেকে ছোঁড়া হয় কাঁদানে গ্যাস ৷
advertisement
advertisement
কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র ৷ প্রয়োজনীয় নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার ৷ কিছু জায়গায় কার্ফু তুলে নেওয়া হলেও সাধারণ মানুষের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে ৷
জনতা-পুলিশ সংঘর্ষে এখনও পর্যন্ত মারা গিয়েছে ৩৪ জন ৷ আহতের সংখ্যা প্রায় হাজার ৷ মৃতদের মধ্যে একজন পুলিশকর্মীও রয়েছেন বলে খবর ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভূস্বর্গে কার্ফু অব্যাহত, গোটা জম্মু-কাশ্মীর জুড়ে অচলাবস্থা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement