advertisement

ঘুরপথে ‘জোট’ রাস্তা খোলা রাখল সিপিএম

Last Updated:

সরাসরি জোট নয় ৷ তবুও ঘুরপথে কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা খোলা লাগল সিপিএম ৷ রাজ্যে প্রশাসনিক পরিবর্তন আনতে সমস্ত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে আহবান জানালেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ দিল্লিতে কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর সাংবাদিক সম্মলনে এসে সীতারাম ইয়েচুরি রাজ্যে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে একত্রিত হতে আহবান করলেন ৷

#নয়াদিল্লি: সরাসরি জোট নয় ৷ তবুও ঘুরপথে কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা খোলা লাগল সিপিএম ৷ রাজ্যে প্রশাসনিক পরিবর্তন আনতে সমস্ত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে আহবান জানালেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ দিল্লিতে কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর সাংবাদিক সম্মলনে এসে সীতারাম ইয়েচুরি রাজ্যে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে একত্রিত হতে আহবান করলেন ৷
কংগ্রেসের সঙ্গে জোট না বাঁধলেও, বিধানসভা ভোটের আগে বন্ধু খুঁজতে কৌশলী সিপিএম ৷ বিধানসভা ভোটে জিততে তৃণমূল ও বিজেপিকে বিচ্ছিন্ন করে লড়তে চাইছে সিপিএম ৷ বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূলের গোপন আঁতাতের দাবি করলেন সিপিএম সম্পাদক ৷ এদিন তিনি বলেন, ‘রাজ্যে তৃণমূলের সময় গণতন্ত্র বিপন্ন ৷ তৃণমূল বিজেপি আঁতাত করে চলছে ৷ সারদা ইস্যুতে বিজেপি ‘ধীরে চলো’ নীতি নিয়ে চলাতেই তা স্পষ্ট ৷ এর পাল্টা সংসদে বিজেপি-কে সমর্থন দিচ্ছে তৃণমূল ৷ ’ এতেই শেষ নয় ৷ সিপিএম সাধারণ সম্পাদক এদিন অভিযোগ করেন, বিজেপি যেমন হিন্দু মৌলবাদকে উস্কানি দিচ্ছে, তেমনি তৃণমূল রাজ্যে মৌলবাদী শক্তিকে মদত দিচ্ছে ৷ সাম্প্রদায়িক সমস্যাগুলিকে ইস্যু করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এই দুটি রাজনৈতিক দল ৷ তাই এই দুই রাজনৈতিক দলকে হটিয়ে রাজ্যে প্রশাসনিক পরিবর্তন আনতে ঘুরপথে কংগ্রেসের বন্ধুতা চাইল সিপিএম ৷ ‘গণতন্ত্র বাঁচাও, সাম্প্রদায়িকতা হটাও’ এই মন্ত্রে বিধানসভা ভোটে লড়বে সিপিএম বলে জানালেন সীতারাম ইয়েচুরি ৷ রাজ্যস্তরে সিপিএম শীর্ষ নেতৃত্ব জোটের পক্ষে নিজের মত পেশ করলেও সীতারাম নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, রাজ্যস্তরে জোটের জন্য পরবর্তী পদক্ষেপ নেবে রাজ্য নেতৃত্ব ৷ কংগ্রেসের সঙ্গে সরাসরি জোটে না গিয়ে মধ্যপন্থাই অবলম্বন করল সিপিএম ৷ সরাসরি জোট না গড়ে ঘুরপথে বন্ধুতার চাইল সিপিএম ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ঘুরপথে ‘জোট’ রাস্তা খোলা রাখল সিপিএম
Next Article
advertisement
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
  • শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন

  • বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement