advertisement

কৃষ্ণের মত বাঁশির সুরে গরু বেশি দুধ দেয়, দাবি অসমের বিজেপি বিধায়কের!

Last Updated:

২০১৪ সালে শিলচর বিধানসভা উপনির্বাচনে জিতেছিলেন দিলীপকুমার পাল।

#গুয়াহাটি: কৃষ্ণ যে সুরে বাঁশি বাজাতেন, সেই সুরে বাঁশি বাজালে গরু বেশি দুধ দেবে! এমনই মন্তব্য করলেন অসমের বিজেপি বিধায়ক দিলীপ কুমার পাল ৷
মাঝে মধ্যেই বিজেপি বিধায়কদের অলটপকা মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক মহলে ৷ কিছুদিন আগেই বিজেপি নেতাদের পরপর মৃত্যু নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা ৷ এবার সেই তালিকায় উঠে এল দিলীপ কুমারের নাম ৷
শিলচরে একটি অনুষ্ঠানের সূচনায় দিলীপবাবু বলেন, ভগবান শ্রী কৃষ্ণের মত বাঁশি বাজালে গরু বেশি দুধ দেবে ৷ দিলীপবাবুর মতে, এটা একটা বিজ্ঞান ৷ বাঁশির সুরের আলাদা আলাদা প্রভাব পড়ে গরুর দুধ উৎপাদন ক্ষমতার উপর ৷ ওই একই সুরে বাঁশি বাজালে গরুর দুধের পরিমাণ ও গুণমত মান দুয়েরই উন্নতি হয় ৷ সেই সমস্ত প্রাচীন রীতি ফের ফিরিয়ে আনা হলে মানবসভ্যতারই উন্নতি হবে বলে দাবি করেন তিনি ৷
advertisement
advertisement
২০১৪ সালে শিলচর বিধানসভা উপনির্বাচনে জিতেছিলেন দিলীপকুমার পাল। তার ১৭ মাস পরে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী সন্তোষমোহন দেবের স্ত্রী বিথিকা দেবকে হারিয়ে ভোটে জেতেন। রেকর্ড ৩৭০০০ ভোটের ব্যবধানে জিতেছিলেন দিলীপবাবু। পরে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন। বাঙালি বিধায়ক হিসেবে অসমে এমন কৃতিত্ব আর কারও নেই। ২০১৮ সালের মে মাসে নিজের পদ থেকে ইস্তফা দেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কৃষ্ণের মত বাঁশির সুরে গরু বেশি দুধ দেয়, দাবি অসমের বিজেপি বিধায়কের!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement