advertisement

করবা চৌথের উপোসে নিষেধ! হাসপাতালেই আত্মহত্যা করলেন করোনা পজিটিভ মহিলা

Last Updated:

করোনায় আক্রান্ত হওয়ায় এ বছর স্বামীর জন্য ব্রত রাখতে পারেননি তিনি । আর এই কারণেই হাসপাতালের বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা ।

#এটাওয়া: বুধবার ছিল করবা চৌথ । প্রায় গোটা দেশেই পালিত হয় এই অনুষ্ঠান । স্ত্রী’রা স্বামীর দীর্ঘায়ু কামনায় সারাদিন উপোস করে সন্ধেয় চাঁদ দেখে তবে জলপান করেন । কিন্তু দেহে বাসা বেঁধেছিল মারণ ভাইরাস করোনা । তাই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে । ফলে এ বছর স্বামীর জন্য ব্রত রাখতে পারেননি তিনি । আর এই কারণেই হাসপাতালের বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা ।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এটাওয়া জেলার সাইফাই মেডিক্যাল ইউনিভার্সিটিতে । বুধবার হাসপাতালের তিন তলার বারান্দা থেকে নীচে ঝাঁপ দেন কোভিড পজিটিভ ওই মহিলা । ময়নাতদন্তের পর দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে । তবে মৃতার পরিবারের মানুষরাও ভাবতে পারেননি, এই কারণের জন্য তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন ।
ওই মহিলার আসল বাড়ি মানপুরী জেলায় । এটাওয়ার আইসোলেশন ওয়ার্ডে ছিলেন তিনি । প্রথম থেকেই তাঁর নিউরো-অ্যালমেন্টের সমস্যা ছিল । স্নায়ু বিভাগে ভর্তিও ছিলেন তিনি । এরপরই তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছিল । ওয়ার্ডে থাকা অন্য রোগীদের কথা থেকে পুলিশ জানতে পেরেছে সম্ভবত করবা চৌথের উপবাস রাখতে না পারার কারণেই এমন ভয়ানক সিদ্ধান্ত নিয়েছেন ওই মহিলা ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
করবা চৌথের উপোসে নিষেধ! হাসপাতালেই আত্মহত্যা করলেন করোনা পজিটিভ মহিলা
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement