advertisement

Covid-19: বিহারে নতুন করে ছড়াচ্ছে সংক্রমণ, সক্রিয় রোগীর সংখ্যা ৫০-এর উপর!

Last Updated:

Covid-19: তিন বছর পরও পিছু ছাড়েনি করোনাভাইরাস। ২০২৩ সালের মার্চ মাসে ভারতে ফের মাথাচাড়া দিয়েছে কোভিড ১৯-এর সংক্রমণ।

বিহারে নতুন করে ছড়াচ্ছে সংক্রমণ, সক্রিয় রোগীর সংখ্যা ৫০-এর উপর!
বিহারে নতুন করে ছড়াচ্ছে সংক্রমণ, সক্রিয় রোগীর সংখ্যা ৫০-এর উপর!
পটনাঃ তিন বছর পরও পিছু ছাড়েনি করোনাভাইরাস। ২০২৩ সালের মার্চ মাসে ভারতে ফের মাথাচাড়া দিয়েছে কোভিড ১৯-এর সংক্রমণ। প্রাথমিক ভাবে গুজরাত, কেরল, মহারাষ্ট্রে সংক্রমণের ঘটনা ধরা পড়লেও ক্রমশ তা ছড়িয়ে পড়ছে অন্য রাজ্যগুলিতেও।
এবার জানা গিয়েছে, বিহারে গত ২৪ ঘন্টায় ১৩টি নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে। এর ফলে সে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন বেড়ে দাঁড়াল ৫১। গত ২৪ ঘণ্টায় মোট ৪৭ হাজার ২০৮ জনের লালারসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়েছে। জানা গিয়েছে, নতুন ভ্যারিয়েন্ট বিহারে হানা দিয়েছে।
advertisement
advertisement
রাজধানী পটনায় করোনা-আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। গত মঙ্গলবার, ৪ এপ্রিল পর্যন্ত বিহারে ১৩টি নতুন সংক্রমণের ঘটনা জানা গিয়েছিল। এর মধ্যে পটনা ও গয়ায় ছটি করে এবং সমস্তিপুর জেলায় একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। সমস্ত নমুনাই জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।
এদিকে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে নাগরিকদের উদ্দেশ্যে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন‍্য এবং ভাইরাসের বিস্তার কমানোর মূল চাবিকাঠি হল টিকা, এমনই জানিয়েছে বিশেষজ্ঞ মহল। যাঁরা করোনার বুস্টার ডোজ নেননি, তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যত তাড়াতাড়ি সম্ভব এই ডোজ নেওয়া উচিত বলে জানানো হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ রিকশচালক থেকে স্টার্ট আপ মালিক, আইআইটি এবং আইআইএম উত্তীর্ণদের চাকরি দেন এই কোটিপতি
পাশাপাশি মাস্ক এবং নানা ধরনের পরিচ্ছন্নতা মূলক ব্যবস্থা আবার বাধ্যতামূলক করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অনেক জায়গায় মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মাস্ক, ভ্যাকসিন এবং সামাজিক দূরত্ব করোনা থেকে বাঁচার সব থেকে ভাল উপায়।
advertisement
বিপজ্জনক নয় নতুন প্রজাতি
IGIMS সুপারিনটেনডেন্ট ডা. মণীশ মণ্ডল বলেন, ‘করোনাভাইরাসের নতুন রূপটি হল XBB.1.16 ৷ এটি এখনও খুব বিপজ্জনক বলে মনে করা হচ্ছে না।’ তবে যাঁরা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও হার্টের রোগে ভুগছেন তাঁদের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে এই প্রজাতিটি মূলত গলা পর্যন্তই সংক্রমণ ছড়াতে পারে। শরীরের খুব বেশি ক্ষতিও করে না। কিন্তু ঠাণ্ডা লাগা, সর্দি, গলা ব্যথা, হালকা জ্বর, গায়ে হাতে পায়ে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। প্রায় ৬ থেকে ১৫ দিন পর্যন্ত তা স্থায়ী হতে পারে। অসুস্থতার সমস্ত লক্ষণ কাটিয়ে উঠতে প্রায় মাসখানেক সময় লাগতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covid-19: বিহারে নতুন করে ছড়াচ্ছে সংক্রমণ, সক্রিয় রোগীর সংখ্যা ৫০-এর উপর!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement