advertisement

Air India Plane Crash Update: অভিশপ্ত বিমানে ওঠারই কথা ছিল না, কীভাবে নিজেদের বিপদ ডেকে আনলেন গুজরাতের এই দম্পতি?

Last Updated:

ওই দম্পতির এক আত্মীয় এনডিটিভি-কে জানিয়েছেন, স্ত্রী মোনালি অসুস্থ থাকায় লন্ডনে ব্যবসা থেকে ছুটি নিয়ে ভারতে এসেছিলেন সানি৷

Rapid Read
আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃত মোনালি এবং সানি পটেল৷
আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃত মোনালি এবং সানি পটেল৷
আনন্দ: লন্ডনের বিমান ধরার কথা ছিল ৬ জুন৷ কিন্তু কিছু ব্যক্তিগত সমস্যা থাকায় সেই টিকিট বাতিল করে ১২ জুনের টিকিট কাটেন গুজরাতের আনন্দ শহরের দম্পতি মোনালি এবং সানি পটেল৷ দুর্ভাগ্যজনক ভাবে লন্ডন যাত্রার জন্য এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত এআই ১৭১-কে বেছে নিয়েছিলেন পটেল দম্পতি৷ আর এই একটি সিদ্ধান্তই তাঁদের জন্য বিপদ ডেকে আনল৷ ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোনালি এবং তাঁর স্বামী সানি৷
আহমেদাবাদের এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত যাত্রী, বিমানকর্মী এবং স্থানীয় বাসিন্দা ও মেডিক্যাল পড়ুয়া মিলিয়ে ২৭৯ জনের মৃত্যু খবর নিশ্চিত করা হয়েছে৷ মৃতদের মধ্যে গুজরাতের আনন্দ শহরেরই ৩৩ জন বাসিন্দা ছিলেন৷ মোনালি এবং সানি তাঁদের মধ্যে অন্যতম৷
advertisement
advertisement
ওই দম্পতির এক আত্মীয় এনডিটিভি-কে জানিয়েছেন, স্ত্রী মোনালি অসুস্থ থাকায় লন্ডনে ব্যবসা থেকে ছুটি নিয়ে ভারতে এসেছিলেন সানি৷ স্ত্রীকে দেখাশোনার জন্য লন্ডনে নিয়ে যেতে চেয়েছিলেন মোনালি৷
জিগনেশ পটেল নামে ওই আত্মীয়ের কথায়, ওরা গত দু মাস ধরে ভারতে ছিলেন৷ মোনালির চিকিৎসা চলছিল৷ সানি তাই ব্যবসা থেকে সময় বের করে স্ত্রীর পাশে থাকার জন্য ভারতে এসেছিলেন৷
advertisement
জিগনেশ জানিয়েছেন, মোনালিকে তিনি নিজের বোনের মতোই দেখতেন৷ গত বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছেও তাঁকে এবং তাঁর স্ত্রীকে মেসেজ করেছিলেন মোনালি৷ বিদায় জানিয়ে তাঁদের আশীর্বাদ চেয়েছিলেন মোনালি৷ কিন্তু তখনও তাঁরা কেউই জানেন না যে এটাই তাঁদের শেষ কথোপকথন হতে চলেছে৷
দুর্ঘটনার পরই খবর পেয়ে লন্ডন থেকে ভারতে আসেন মোনালির বাবা-মা৷ যদিও মেয়ে এবং জামাইয়ের মৃত্যুসংবাদ এখনও জানেন না তাঁরা৷ এই মুহূর্তে অসুস্থ অবস্থায় মোনালির বাবা-মা হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Air India Plane Crash Update: অভিশপ্ত বিমানে ওঠারই কথা ছিল না, কীভাবে নিজেদের বিপদ ডেকে আনলেন গুজরাতের এই দম্পতি?
Next Article
advertisement
ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
  • ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের.

  • বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল

  • বক্সে কিং কানের মুখে অবশ্য হতাশার ছাপ

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement