advertisement

শেষরক্ষা হল না, করোনামুক্ত দমন-দিউতে ধরা পড়ল করোনা রোগী! এসেছিলেন মহারাষ্ট্র থেকে

Last Updated:

লকডাউনের পর থেকেই এই অঞ্চল সম্পূর্ণ করোনামুক্ত ছিল । কিন্তু পরিযায়ী শ্রমিকেরা ঘরে ফিরতেই সেখানে মিলল করোনা পজিটিভের খোঁজ ।

#মুম্বই: শেষরক্ষা হল না দমন-দিউয়ের । প্রথম দুই করোনা আক্রান্তের খোঁজ মিলল কেন্দ্রশাসিত অঞ্চল দমন-দিউতে । লকডাউনের পর থেকেই এই অঞ্চল সম্পূর্ণ করোনামুক্ত ছিল । কিন্তু পরিযায়ী শ্রমিকেরা ঘরে ফিরতেই সেখানে মিলল করোনা পজিটিভের খোঁজ । একসঙ্গে দু’জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে৷  তাঁরা দু’জনেই সম্প্রতি মহারাষ্ট্রের মুম্বই থেকে ফিরেছিলেন । এঁদের মধ্যে একজনের বয়স ৪১ বছর, অন্যজন ৪ বছরের শিশু । যদিও তাঁরা একই পরিবারের নন৷ দু’জনেই মারওয়াদ এলাকার সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ।
মুম্বই থেকে ফেরায় ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েচিল । কারিওয়াদ এলাকায় নিজের বাড়িতে হোম-কোয়ারেন্টাইনে ছিল ওই শিশুটি । দু’জনের রিপোর্ট পজিটিভ আসায় তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে । তবে ওই শিশুকন্যার বাবা-মায়ের রিপোর্ট নেগেটিভ এসেছে । তবে তাঁরা দু’জনেই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন । গোটা কারিওয়াদ এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে ।
advertisement
ভারতের যে ক’টি হাতে গোনা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল করোনামুক্ত ছিল তার মধ্যে অন্যতম ছিল দিমন-দিউ । এছাড়াও অরুণাচল প্রদেশ, গোয়া, মণিপুর, মিজোরাম, আন্দামান-নিকোবর করোনামুক্ত ছিল । আন্দামানে ৩৩ জন করোনা আক্রান্ত হলেও এখন তাঁরা সুস্থ হয়ে গিয়েছেন । সিকিম, লক্ষদ্বীপ, নাগাল্যান্ডে একজন করে করোনা আক্রান্ত হয়েছেন ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শেষরক্ষা হল না, করোনামুক্ত দমন-দিউতে ধরা পড়ল করোনা রোগী! এসেছিলেন মহারাষ্ট্র থেকে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement