advertisement

লক্ষ্য দিল্লিতে সাতে সাত, সব আসন জয়ের লক্ষ্যে ঝাঁপাবে কংগ্রেস

Last Updated:
#নয়াদিল্লি: আম আদমি পার্টির সঙ্গে জোটের সমস্ত জল্পনা উড়িয়ে দিলেন খোদ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ একইসঙ্গে আসন্ন নির্বাচনে দলীয় কর্মীদের কাছে দিল্লিতে ৭টি আসনেই জয়ের লক্ষ্যমাত্রা স্থির করলেন তিনি ৷
গত রবিবার বিকেলে লোকসভা নির্বাচনের চূড়ান্ত নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন ৷ এরপরই দিল্লিতে দলের তৃণমূলস্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধি ৷ বৈঠকে ছিলেন দিল্লির কংগ্রেস প্রধান শীলা দিক্ষীতও ৷ দিল্লিতে ৭টি আসনে একলা লড়বে কংগ্রেস ৷ বৈঠকেই এই সিদ্ধান্ত আরও একবার দলীয় কর্মীদের জানিয়ে দেন কংগ্রেস সভাপতি ৷ পাশাপাশি, রাজ্যের ৭টি লোকসভা আসনের সবক’টি দখল করারই লক্ষ্যবার্তা স্থির করে দেন রাহুল গান্ধি ৷
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেও দিল্লিতে ৭টি লোকসভা আসনের মধ্যে ৩-৩ আসনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা ছিল ৷ ১টি আসন ছাড়া হতে পারে শরিক দলকে ৷ এই বিষয়টি নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও বৈঠক হওয়ার কথা ছিল ৷ তবে, সেই বৈঠকের আগেই দিল্লির সমস্ত কংগ্রেস প্রধানদের সঙ্গে বৈঠক করে জোটের সমস্ত সম্ভাবনা খারিজ করে দেয় কংগ্রেস ৷
advertisement
advertisement
২০১৪ সালের লোকসভা নির্বাচনে ৭টি আসনের মধ্যে সবকটিই দখল করেছিল বিজেপি ৷ যদিও পরে বিধানসভা নির্বাচনে ৭৭টি আসনের মধ্যে ৬৬টি আসন দখল করেছিল আপ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লক্ষ্য দিল্লিতে সাতে সাত, সব আসন জয়ের লক্ষ্যে ঝাঁপাবে কংগ্রেস
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement