advertisement

রাহুল, মনমোহন থেকে তাবড় বিরোধীরা, চন্দ্রবাবুর অনশন মঞ্চে বিরোধী ঐক্য

Last Updated:

চন্দ্রবাবু নায়ডুর অনশন ধর্নায় যান জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাও৷ চন্দ্রবাবু বলেন, 'আজ আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে বসেছি৷ এই ধর্নার একদিন আগে প্রধানমন্ত্রী গুন্টুর গিয়েছিলেন৷ আমার প্রশ্ন, ওঁর এ সব করার দরকার কী ছিল৷'

#নয়াদিল্লি: দিল্লিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর অনশন মঞ্চে ফের বিরোধী ঐক্য৷ অন্ধ্রভবনের সামনে চন্দ্রবাবুর সঙ্গে দেখা করে সমর্থন জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ তৃণমূল কংগ্রেসের তরফে যান সাংসদ ডেরেক ও'ব্রায়েন৷
advertisement
চন্দ্রবাবু নায়ডুর অনশন ধর্নায় যান জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাও৷ চন্দ্রবাবু বলেন, 'আজ আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে বসেছি৷ এই ধর্নার একদিন আগে প্রধানমন্ত্রী গুন্টুর গিয়েছিলেন৷ আমার প্রশ্ন, ওঁর এ সব করার দরকার কী ছিল৷'
advertisement
advertisement
একইসঙ্গে তাঁকে শ্বশুরমশাই নিয়ে প্রধানমন্ত্রীর আক্রমণেরও জবাব দেন চন্দ্রবাবু৷ তাঁর কথায়, 'আমি অন্ধ্রপ্রদেশের মানুষের সঙ্গে আছি৷ উনি কী রকম প্রধানমন্ত্রী? উনি অন্ধ্রপ্রদেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়ে তা পালন করলেন না৷ উনি বিশ্বাসযোগ্য নন৷'
অন্ধ্র‌প্রদেশেকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে আজ অর্থাত্‍ সোমবার দিল্লিতে দিনভর অনশন করছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু৷ চন্দ্রবাবুর এই ধর্নার নাম দেওয়া হয়েছে, 'ধর্মা পোরাটা দীক্ষা' বা ' ন্যায়ের জন্য দিনভর প্রতিবাদ৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাহুল, মনমোহন থেকে তাবড় বিরোধীরা, চন্দ্রবাবুর অনশন মঞ্চে বিরোধী ঐক্য
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement