advertisement

Seikh Hasina: সনিয়াকে জড়িয়ে ধরলেন হাসিনা, রাহুল-প্রিয়াঙ্কাকেও আদর... কংগ্রেসর অভ্যর্থনায় মুগ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রী

Last Updated:

শনিবার ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দিল্লির আইটিসি মৌর্য হোটেলে রয়েছেন তিনি। সোমবার দুপুরে সেখানেই তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ উপলক্ষে দিল্লিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাষ্ট্রপতি ভবনের সেই অনুষ্ঠান সেরে সনিয়া গান্ধির সঙ্গে সাক্ষাৎ করলেন হাসিনা। একে অপরকে জড়িয়ে ধরলেন দু-জনেই।
শনিবার ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দিল্লির আইটিসি মৌর্য হোটেলে রয়েছেন তিনি। সোমবার দুপুরে সেখানেই তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি। এরপর ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
রবিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও আরও ৭১ জন মন্ত্রী শপথ নেন৷ তাঁদের মধ্যে ৩৪ জনই পুরনো মোদি মন্ত্রিসভার সদস্য ছিলেন৷ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে হাজির ছিলেন শেখ হাসিনা।
advertisement
advertisement
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবর রহমানের পাশে দাঁড়িয়ে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। ভারত–বাংলাদেশ সম্পর্ক এখনও অটুট রয়ে গিয়েছে। আরও একবার সেই সম্পর্কই ঝালাই করেনিলেন হাসিনা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Seikh Hasina: সনিয়াকে জড়িয়ে ধরলেন হাসিনা, রাহুল-প্রিয়াঙ্কাকেও আদর... কংগ্রেসর অভ্যর্থনায় মুগ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রী
Next Article
advertisement
Yuva Sathi Scheme Controversy: যুবসাথীর ১৫০০ টাকায় গুটখা খাওয়ার খরচ উঠবে! ময়নাগুড়ির তৃণমূল ব্লক সভাপতির বেফাঁস মন্তব্য ভাইরাল
যুবসাথীর ১৫০০ টাকায় গুটখা খাওয়ার খরচ উঠবে!ময়নাগুড়ির তৃণমূল নেতার বেফাঁস মন্তব্য ভাইরাল
  • রাজ্যের অন্তর্বর্তী বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার৷ এই প্রকল্পে মাসে ১৫০০ টাকা করে পাবেন বেকার যুবক-যুবতীরা৷ খোদ মুখ্যমন্ত্রী মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১ এপ্রিল থেকেই এই ভাতার টাকা যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে৷ যদিও এই যুবসাথী প্রকল্প নিয়েই বেফাঁস মন্তব্য করে বসলেন জলপাইগুড়ির এক তৃণমূল নেতা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement