advertisement

Gujarat News: নববিবাহিত স্ত্রীকে গুলি, তার পর শেষ করলেন নিজেকেও কংগ্রেস সাংসদের ভাইপো! গুজরাতে রহস্য

Last Updated:

ভস্ত্রপুর থানায় পুলিশ যে এফআইআর দায়ের করেছে, সেখানেই ইচ্ছাকৃত ভাবে গুলি করে রাজেশ্বরীকে খুন করার অভিযোগ আনা হয়েছে৷

কংগ্রেস সাংসদের শক্তিসিনহ গোহিলের ভাইপো যশকুমার এবং তাঁর স্ত্রী রাজেশ্বরী৷
কংগ্রেস সাংসদের শক্তিসিনহ গোহিলের ভাইপো যশকুমার এবং তাঁর স্ত্রী রাজেশ্বরী৷
মাত্র কিছুদিন আগেই বিয়ে হয়েছিল৷ আচমকাই নিজের স্ত্রীকে গুলি করে খুনের পর নিজে আত্মঘাতী হলেন গুজরাতের কংগ্রেস সাংসদ শক্তিসিনহ গোয়েলের ভাইপো যশকুমারসিনহ গোহিল (৩৫)৷ প্রথমে মনে করা হয়েছিল, হয়তো ভুলবশত নিজের রিভলবার থেকে গুলি চালিয়ে ফেলেছেন ওই যুবক৷ কিন্তু তদন্তে নেমে পুলিশ নিশ্চিত হয়, ইচ্ছাকৃত ভাবেই নিজের রাজেশ্বরীকে (৩০) প্রথমে গুলি করে খুন করেন যশকুমার৷ পরে নিজেকেও শেষ করে দেন তিনি৷
জানা গিয়েছে, গত বুধবার আহমেদাবাদের বোদকদেভ এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে৷ শক্তিসিনহ গুজরাত থেকে নির্বাচিত কংগ্রেসের রাজ্যসভার সাংসদ৷ যশকুমারের কাছে লাইসেন্সপ্রাপ্ত রিভলবার ছিল৷ সেই রিভলবার থেকেই গুলি চালান তিনি৷
ভস্ত্রপুর থানায় পুলিশ যে এফআইআর দায়ের করেছে, সেখানেই ইচ্ছাকৃত ভাবে গুলি করে রাজেশ্বরীকে খুন করার অভিযোগ আনা হয়েছে৷ যশকুমার গুজরাতের মেরিটাইম বোর্ডে অফিসার পদে চাকরি করতেন৷
advertisement
advertisement
এফআইআর অনুযায়ী, যে কোণ থেকে রাজেশ্বরীকে গুলি করা হয়েছে, যে ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে তাতে ভুলবশত গুলি চালানোর তত্ত্ব প্রমাণিত হয় না৷ শুধু তাই নয়, পারিপার্শ্বিক তথ্যপ্রমাণেও তদন্তকারীরা নিশ্চিত, ইচ্ছাকৃত ভাবেই রাজেশ্বরীকে লক্ষ্য করে গুলি চালানো হয়৷ কারণ শরীরের পিছন দিক থেকে রাজেশ্বরীকে গুলি করা হয়৷ সেই গুলি লাগে রাজেশ্বরীর মাথায়৷ ওই রিভলবারে দুটি গুলি ছিল, সেই দুটিই রাজেশ্বরীকে লক্ষ্য করে চালানো হয়৷ ফলে ভুলবশত গুলি চলে যাওয়ার তত্ত্ব এক্ষেত্রেও খাটেনি৷
advertisement
রাজেশ্বরী গুলিবিদ্ধ হওয়ার পর ১০৮ নম্বরে ফোন করে অ্যাম্বুল্যান্স ডাকেন যশকুমারসিনহ৷ কিন্তু মেডিক্যাল টিম এসে রাজেশ্বরীকে মৃত ঘোষণা করার পরই পাশের ঘরে গিয়ে ওই একই রিভলবার থেকে গুলি চালিয়ে নিজেও আত্মঘাতী হন যশকুমার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat News: নববিবাহিত স্ত্রীকে গুলি, তার পর শেষ করলেন নিজেকেও কংগ্রেস সাংসদের ভাইপো! গুজরাতে রহস্য
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement