advertisement

Rajasthan Congress: ফের রাজস্থানে গেহলট-পাইলট দ্বন্দ্ব, কৌশলী অনশনে সচিন

Last Updated:

Rajasthan Congress: শচিন পাইলট ঘোষণা করেছেন, আগামী ১১ এপ্রিল তিনি একদিনের জন্য অনশনে বসবেন। তাঁর দাবি, রাজ্যে বিজেপি পরিচালিত পূর্বতন বসুন্ধরা রাজে সরকারের সময়ের দুর্নীতি নিয়ে অবিলম্বে তদন্ত করতে হবে

অশোক-সচিন
অশোক-সচিন
জয়পুর: ফের গেহলট বনাম পাইলট দ্বন্দ্ব রাজস্থান কংগ্রেসে। এবার বিরোধের বিষয় অবশ্য একেবারেই আলাদা। রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং গেহলট বিরোধী শিবিরের নেতা হিসাবে রাজ্য রাজনীতিতে পরিচিত শচিন পাইলট ঘোষণা করেছেন, আগামী ১১ এপ্রিল তিনি একদিনের জন্য অনশনে বসবেন। তাঁর দাবি, রাজ্যে বিজেপি পরিচালিত পূর্বতন বসুন্ধরা রাজে সরকারের সময়ের দুর্নীতি নিয়ে অবিলম্বে তদন্ত করতে হবে।
পাইলটের বক্তব্য, বিধানসভা নির্বাচনে কংগ্রেস বসুন্ধরা রাজে সরকারের দুর্নীতি নিয়ে প্রচার করে রাজ্যে ক্ষমতায় এসেছিলেন তাঁরা। কিন্তু কংগ্রেস রাজ্যে ভোটে জয়ী হয়ে আসার পর কিন্তু আর সেইসব দুর্নীতি নিয়ে কোনও তদন্তের ব্যবস্থা করা হয়নি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ওই দুর্নীতির তদন্তের ব্যাপারে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গেও কথা বলেছিলেন। গেহলট তাঁকে তদন্তের আশ্বাস দিলেও কোনও পদক্ষেপ করা হয়নি।
advertisement
advertisement
আর সে কারণেই এবার অনশন কৌশলের পদক্ষেপ একদা রাহুল গান্ধির ঘনিষ্ঠ শচিন পাইলটের। গেহলট বনাম পাইলট দ্বৈরথ অবশ্য রাজস্থানের রাজনীতিতে নতুন কোনও ঘটনা নয়। ২০২০ সালে গেহলট দাবি করেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে হাত মিলিয়ে রাজস্থানে কংগ্রেস সরকার ফেলার চেষ্টা করেছিলেন শচিন পাইলট।
advertisement
বিস্ফোরক সেই অভিযোগের পর রাজস্থানের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে যায়। আবার চলতি বছরে শচিন পাইলটের একটি বিবৃতি নিয়েও যথেষ্ট শোরগোল শুরু হয়। রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচিন পাইলট তখন জানিয়েছিলেন ২০১৮ সালে কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসে দলের সভাপতি হিসাবে তাঁর নেতৃত্ব দেওয়ার জন্য।
advertisement
যার জবাবে অশোক গেহলট জানিয়েছেন, কংগ্রেস ক্ষমতায় এসেছে তাঁর জন্য। কারণ তাঁর মুখ্যমন্ত্রিত্বে আগের কংগ্রেস সরকার যে সব জনমুখী পদক্ষেপ নিয়েছিল তা মনে রেখে সনিয়া-রাহুলের দলকে ফের ক্ষমতায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় রাজস্থানের মানুষ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rajasthan Congress: ফের রাজস্থানে গেহলট-পাইলট দ্বন্দ্ব, কৌশলী অনশনে সচিন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement