advertisement

Karnataka election results 2023: লক্ষ্মীর ভাণ্ডার মডেলেই কর্ণাটকে বাজিমাত কংগ্রেসের? এক ঘোষণাতেই কুপোকাত বিজেপি

Last Updated:

এবারের নির্বাচনে সম্ভবত সব অঙ্কই বদলে দিয়েছে কংগ্রেসের পক্ষ থেকে মহিলাদের ২০০০ টাকা করে প্রতি মাসে দেওয়ার প্রতিশ্রুতি৷

কর্ণাটকে ভোট প্রচারে ঝাঁপিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধিও৷
কর্ণাটকে ভোট প্রচারে ঝাঁপিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধিও৷
বেঙ্গালুরু:  লক্ষ্মীর ভাণ্ডার মডেলেই কর্ণাটকে বাজিমাত করল কংগ্রেস? কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পরই সেই সম্ভাবনা জোরাল হল৷
কর্ণাটকে ক্ষমতায় এলে মহিলাদের প্রতি মাসে ২০০০ টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস৷ কর্ণাটকে মহিলা ভোট অন্যতম নির্ণায়ক ফ্যাক্টর৷ কর্ণাটকের ২২৪টি আসনের মধ্যে ১২২টি আসনেই মহিলা ভোটারদের সংখ্যা পুরুষ ভোটারদের থেকে বেশি৷
advertisement
প্রসঙ্গত ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গেও মহিলাদের মাসে ৫০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যে জনপ্রিয় প্রকল্পের নাম দেওয়া হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও মহিলাদের একপেশে সমর্থন পেয়েছিল তৃণমূল কংগ্রেস৷
advertisement
সাম্প্রতিক কালে কর্ণাটকের বিধানসভা এবং লোকসভা নির্বাচনগুলিতে বিজেপি-র পাশেই ছিল অধিকাংশ মহিলা ভোটারের সমর্থন৷ এর নেপথ্যে ছিল উজ্জ্বলা প্রকল্প, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিনামূল্য রেশনের মতো ইস্যুগুলি৷
কিন্তু এবারের নির্বাচনে সম্ভবত সব অঙ্কই বদলে দিয়েছে কংগ্রেসের পক্ষ থেকে মহিলাদের ২০০০ টাকা করে প্রতি মাসে দেওয়ার প্রতিশ্রুতি৷ এর সঙ্গে রান্নার গ্যাসের চড়ার দামের বিষয়টিকেও হাতিয়ার করেছিল কংগ্রেস৷ দলের নেতা ডি কে শিবকুমার বেঙ্গালুরুতে দলের দফতরে সাংবাদিক বৈঠকে একটি প্রতীকী গ্যাসের সিলিন্ডারও রেখে দিয়েছিলেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য৷
advertisement
কংগ্রেসের এই কৌশল যে তাদের চাপে ফেলতে পারে তা আন্দাজ করতে পেরেই দরিদ্র পরিবার প্রতি বছরে তিনটি করে বিনামূল্যে সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি৷ কিন্তু মহিলা ভোটাররা সম্ভবত হিসেব করে দেখেছিলেন, কংগ্রেসের প্রতিশ্রুতিতেই তাদের লাভ বেশি৷ কারণ মহিলাদের ২০০০ টাকা করে মাসিক ভাতা ছাড়াও বেকারদের প্রতি মাসে ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল কংগ্রেস৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka election results 2023: লক্ষ্মীর ভাণ্ডার মডেলেই কর্ণাটকে বাজিমাত কংগ্রেসের? এক ঘোষণাতেই কুপোকাত বিজেপি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement