advertisement

কয়লা আমদানি ২৭ শতাংশ কমেছে, দাবি কেন্দ্রের

Last Updated:

একসময় এমন ছিল যে দেশে কয়লা আমদানি না করলে বিদ্যুৎ-সহ বেশ কিছু শিল্পে উৎপাদণই বন্ধ হয়ে যেত ৷ আর এবিষয়টা খুব বেশিদিন আগেরও নয় ৷ দু’বছর আগেও দেশে এই চিত্রটাই দেখা যেত সর্বত্র ৷ কিন্তু পরিস্থিতির নাকি আমুল পরিবর্তন হয়েছে ৷ কেন্দ্রের অন্তত এমনটাই দাবি ৷ কোল ইন্ডিয়ার কয়লা উত্তোলন ক্ষমতা বাড়ায় এখন ২৭ শতাংশ কয়লা আমদানি কম করতে হয় ভারতের ৷

#নয়াদিল্লি:  একসময় এমন ছিল যে দেশে কয়লা আমদানি না করলে বিদ্যুৎ-সহ বেশ কিছু শিল্পে উৎপাদণই বন্ধ হয়ে যেত ৷ আর এবিষয়টা খুব বেশিদিন আগেরও নয় ৷ দু’বছর আগেও দেশে এই চিত্রটাই দেখা যেত সর্বত্র ৷ কিন্তু পরিস্থিতির নাকি আমুল পরিবর্তন হয়েছে ৷ কেন্দ্রের অন্তত এমনটাই দাবি ৷ কোল ইন্ডিয়ার কয়লা উত্তোলন ক্ষমতা বাড়ায় এখন ২৭ শতাংশ কয়লা আমদানি কম করতে হয় ভারতের ৷ দেশের শিল্প সংস্থাগুলির আমদানি করা বিদেশি কয়লার উপর নির্ভরযোগ্যতা উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে ৷ তাতে খরচ বেঁচেছে প্রায় ২৮ হাজার টাকার মতো ৷ সম্প্রতি কয়লা মন্ত্রকের সচিব অনিল স্বরূপও জানিয়েছেন, কোল ইন্ডিয়ার উৎপাদণ ক্ষমতা বেড়ে যাওয়ায় ২০১৫-১৬ অর্থবর্ষে ৩ কোটি ৪২ লক্ষ টন কম কয়লা আমদানি করতে হয়েছে ৷ ফলে ২০১৪-১৫ অর্থবর্ষের তুলনায় ২৭ শতাংশ কয়লা আমদানি কমে গিয়েছে দেশের৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কয়লা আমদানি ২৭ শতাংশ কমেছে, দাবি কেন্দ্রের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement