advertisement

‘সংবিধান মেনে কাজ করা উচিত, রাজ্যপালের ভূমিকা ঠিক ছিল না’, মহারাষ্ট্রে সরকার গঠন পরিস্থিতিতে কটাক্ষ মমতার

Last Updated:
#কলকাতা: সরকার গঠন নিয়ে মহারাষ্ট্রে মহা নাটক ৷ সেই নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিশানায় মহারাষ্ট্রের রাজ্যপালের ভূমিকা ৷ মহারাষ্ট্র পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ফ্রিডম অ্যাট মিড নাইট শুনেছি ৷ গভর্নমেন্ট অ্যাট মিড নাইট শুনিনি৷ মহারাষ্ট্র আজ পথ দেখিয়েছে ৷ ভয় দেখিয়ে কিছু  হবে না৷’
মহারাষ্ট্রে ফড়নবিশ সরকারের শপথ ও তার তিনদিন বাদেই ইস্তফা ৷ এমন জটিল পরিস্থিতির জন্য মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে বিজেপিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ মুখ্যমন্ত্রীর মতে রাজ্যপালের ভূমিকা সঠিক ছিল না ৷ মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই অব্যাহত রাজনীতির নাটক ৷ প্রতি মুহূর্তেই চলছে পট পরিবর্তন ৷
সুপ্রিম রায়ের পরই মহানাটকীয় পট-পরিবর্তন। রায়ের কয়েক ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন দেবেন্দ্র ফড়নবীশ। আর আগে উপ-মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান অজিত পওয়ার। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা অসম্ভব বুঝেই এই সিদ্ধান্ত? বুধবার সকালেই মহারাষ্ট্রে আস্থাভোটের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে বিদায়ী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ নিজেই স্পষ্ট করে দিয়েছেন, বিজেপি আর আস্থা ভোটে যাবে না ।
advertisement
advertisement
এরপরই মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ‘দেশের পরিস্থিতির উপর নজর রাখছি ৷ আস্থা ভোট করতে নির্দেশ দিয়েছেন ৷ মাঝরাতে সরকার গড়ার কী দরকার ছিল ৷ রাজ্যপালের ভূমিকা ঠিক ছিল না ৷ সংবিধান মেনে কাজ করা উচিত ৷ কাউকে না জানিয়ে সরকার গড়া হল ৷ এভাবে সরকার গড়া ঠিক নয় ৷’
advertisement
দিনক্ষণ হিসাব করলে মেয়াদ সাড়ে তিনদিন। ঘণ্টা - মিনিট ধরলে হিসাব করলে প্রায় ৮০ ঘণ্টার মতো। তারই মধ্যে মহারাষ্ট্র দখলের লড়াই ছাড়ল বিজেপি ৷ বুধবার সকালে মহারাষ্ট্র নিয়ে রায় দেয় সুপ্রিম কোর্ট। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শীর্ষ আদালতই বিজেপি - এনসিপি সরকারের ভাগ্য নির্ধারণ করে দেয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘সংবিধান মেনে কাজ করা উচিত, রাজ্যপালের ভূমিকা ঠিক ছিল না’, মহারাষ্ট্রে সরকার গঠন পরিস্থিতিতে কটাক্ষ মমতার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement