advertisement

Cloudburst Hits Jammu and Kashmir: উত্তরাখণ্ড, হিমাচলের পর এবার ভূস্বর্গ! মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা, লাদাখ থেকে বিচ্ছিন্ন কাশ্মীর

Last Updated:

Cloudburst Hits Jammu Kashmir: মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর। রবিবার সকালবেলায় মেঘ ভাঙা বৃষ্টি জম্মু ও কাশ্মীরের গন্দেরওয়াল জেলায়। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক।

আবার মেঘ ভাঙ্গা বৃষ্টি
আবার মেঘ ভাঙ্গা বৃষ্টি
কাশ্মীরঃ মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর। রবিবার সকালবেলায় মেঘ ভাঙা বৃষ্টি জম্মু ও কাশ্মীরের গন্দেরওয়াল জেলায়। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের পর এবার জম্মু কাশ্মীর। ফের মেঘ ভাঙা বৃষ্টিতে তছনছ উত্তর ভারত।
আরও পড়ুনঃ কেরলের আতঙ্ক কাটতে না কাটতেই ফের ধস! মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃত ৬, নিখোঁজ প্রায় ৫০
গন্দেরওয়াল জেলার কাউচেরওয়ান কাঙ্গান এলাকায় মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত যাত্রীদের এই রাস্তা দিয়ে যেতে দেওয়া হচ্ছে না। মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নেমেছে বলেও জানানো হয়েছে। এর কারণে ওই জেলার একাধিক বাড়ি, আবাসনও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে গোটা বিষয়টির তদারকিতে ঘটনাস্থলে একাধিক আধিকারিকদের পাঠানো হয়েছে।
advertisement
advertisement
ভারতীয় মৌসম ভবন জানাচ্ছে, আগামী ৬ অগাস্ট পর্যন্ত হিমাচল প্রদেশের র দশটি জেলার বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং বজ্রপাতের জন‍্য হলুদ সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টি চলবে দেশের অন‍্যান‍্য রাজ‍্যেও। জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, বিহার, মধ‍্য প্রদেশ, মহারাষ্ট্র ছত্তিশগঢ়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস জানিয়েছে মৌসম ভবন। বিহারের ৯ টি জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। ইতিমধ‍্যেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন রাজধানী শহর দিল্লি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cloudburst Hits Jammu and Kashmir: উত্তরাখণ্ড, হিমাচলের পর এবার ভূস্বর্গ! মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা, লাদাখ থেকে বিচ্ছিন্ন কাশ্মীর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement