advertisement

টিউশন থেকে ফেরার সময় গণধর্ষিতা হয়ে ঘরে এল ক্লাস টেনের ছাত্রী, লজ্জায় বিষ খেয়ে আত্মঘাতী

Last Updated:

স্থানীয় ওই নাবালিকা বৃহস্পতিবার সন্ধেয় টিউশন থেকে ফেরার সময় তার সঙ্গে এই ঘটনা ঘটে । বাড়ির পাশেই একটি টাওয়ারে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তাকে ।

#মেরঠ: ফের ঘটনাস্থল উত্তরপ্রদেশ । আবারও যোগী রাজ্যে গণধর্ষণের শিকার এক নাবালিকা । টিউশন পড়ে ফেরার পথে গণধর্ষিতা হল দশম শ্রেণীর এক ছাত্রী । লজ্জায়, অপমানে বাড়ি ফিরেই বিষ খেয়ে আত্মহত্যা করল নাবালিকা । গত বৃহস্পতিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠের সারধনা কোটয়ালি এলাকায় কাপাসাদ গ্রামে ।
পুলিশ সূত্রে খবর, স্থানীয় ওই নাবালিকা বৃহস্পতিবার সন্ধেয় টিউশন থেকে ফেরার সময় তার সঙ্গে এই ঘটনা ঘটে । বাড়ির পাশেই একটি টাওয়ারে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তাকে । অপমানে বাড়ি ফিরেই আত্মহত্যা করে সে । সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । শুক্রবার সকালে নাবালিকার পরিবারের তরফে পুলিশে গোটা ঘটনাটি জানানো হয় ।
advertisement
মেরঠের পুলিশের গ্রামীণ সুপারিন্টেন্ডেন্ট কেশব কুমার জানিয়েছেন, ওই নাবালিকার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে । ঘটনায় চার জন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে । এরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা । পুলিশ সূত্রে জানা গিয়েছে এরা হল লখন ও বিকাশ । এই দু’জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে । বাকি দু’জনের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
টিউশন থেকে ফেরার সময় গণধর্ষিতা হয়ে ঘরে এল ক্লাস টেনের ছাত্রী, লজ্জায় বিষ খেয়ে আত্মঘাতী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement