advertisement

Citizenship Amendment Bill: অনির্দিষ্টকালের কারফিউ গুয়াহাটিতে, পরিস্থিতি খারাপ উত্তর-পূর্বে

Last Updated:

ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে লখিমপুর, ধেমাজি, তিনসুকিয়া, ডিব্রুগড়, চরাইদেও, শিবসাগর, জোড়হাট, গোলাঘাট, কামরূপে৷ ৫ হাজার আধাসেনা দেশের এলাকা থেকে তুলে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে৷

#গুয়াহাটি: নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে জ্বলছে অসম-সহ গোটা উত্তর-পূর্ব ভারত৷ সদ্য এনআরসি হয়েছে অসমে৷ বুধবার সংসদে নাগরিকত্ব বিল পেশ হতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে অসমের পরিস্থিতি৷ রাতে যখন বিলটি পাস হয়, তখন ক্ষণে উত্তর-পূর্ব ভারতে সেনার ভারী বুটের শব্দ শুরু হয়ে গিয়েছে৷ যার নির্যাস, এই মুহূর্তে কারফিউ শুরু হয়ে গিয়েছে গুয়াহাটিতে৷ বিক্ষুব্ধ মানুষ কারফিউ মানছে না৷ রাস্তায় নেমে চলছে বিক্ষোভ৷
advertisement
কারফিউ জারি করা হয়েছে অসমের ডিব্রুগড়েও৷ লাখিনগরে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের বাড়িতে ইট-পাথর ছুড়েছে বিক্ষোভকারীরা৷ রাতে ভাঙচুর করা হয়েছে বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকন ও বিজেপি নেতা সুভাষ দত্তের বাড়িতে৷ সেনার পিআরও জানিয়েছেন, গুয়াহাটিতে ২টি সেনা কলাম মোতায়েন করা হয়েছে৷ একটি কলামে প্রায় ৭০ জওয়ান থাকে৷ তারা ফ্ল্যাগ মার্চ করছে৷ তিনসুকিয়াতেও রয়েছে সেনা৷
advertisement
ত্রিপুরাতেও ২ কলাম সেনা মোতায়েন করা হয়েছে৷ নেমেছে অসম রাইফেলস-এর জওয়ানরাও৷ অসমের ১০ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ বুধবার সন্ধে ৭টা থেকে৷ ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে লখিমপুর, ধেমাজি, তিনসুকিয়া, ডিব্রুগড়, চরাইদেও, শিবসাগর, জোড়হাট, গোলাঘাট, কামরূপে৷ ৫ হাজার আধাসেনা দেশের এলাকা থেকে তুলে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে৷
মঙ্গলবার থেকে ত্রিপুরাতেও ইন্টারনেট পরিষেবা বন্ধ৷ অসম পুলিশের প্রধান ভাস্কর জ্যোতি মহান্তা প্রথমে জানিয়েছিলেন, বুধবার সন্ধে ৬টা ১৫ থেকে কারফিউ শুরু হবে, চলবে বৃহস্পতিবার সন্ধে ৭টা পর্যন্ত৷ কিন্তু রাতে তিনি জানান, পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে কারফিউ অনির্দিষ্টকাল চলবে৷
advertisement
আজ ত্রিপুরায় বন্‍‌ধ ডেকেছে কংগ্রেস৷ ৭ কোম্পানি সিআরপিএফ জওয়ান মণিপুর পাঠিয়েছে কেন্দ্র৷ অসমে ১২ থেকে ১৩ ডিসেম্বর রেল রোকো অভিযান৷ ১২টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল রেল৷ ১০টি ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে৷ বাতিল কলকাতা-ডিব্রুগড় এক্সপ্রেস৷ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস বাতিল, নাহারলাগুন-গুয়াহাটি শতাব্দি এক্সপ্রেসও বাতিল করা হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Citizenship Amendment Bill: অনির্দিষ্টকালের কারফিউ গুয়াহাটিতে, পরিস্থিতি খারাপ উত্তর-পূর্বে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement