advertisement

Chief Justice B R Gavai on Retirement: নভেম্বরেই অবসর, তার পরে কি কোনও সরকারি পদে? নিজের পরিকল্পনা জানিয়ে দিলেন প্রধান বিচারপতি

Last Updated:

শুক্রবার মহারাষ্ট্রের দারাপুর গ্রামে প্রধান বিচারপতি বি আর গাভাইকে সংবর্ধনা দেওয়া হয়৷ মহারাষ্ট্রের অমরাবতী জেলার এই গ্রামেই তাঁর পৈতৃক ভিটে রয়েছে৷

প্রধান বিচারপতি বি আর গাভাই৷
প্রধান বিচারপতি বি আর গাভাই৷
আগামী নভেম্বর মাসেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করার কথা তাঁর৷ কিন্তু অবসর গ্রহণের পর কোনও সরকারি পদে বসার ইচ্ছে তাঁর নেই৷ শুক্রবার এমনই জানিয়ে দিলেন দেশের প্রধান বিচারপতি বি আর গাভাই৷ বরং অবসরের পর মহারাষ্ট্রে নিজের গ্রামকেই বেশি সময় দিতে চান বলে জানিয়েছেন প্রধান বিচারপতি৷
শুক্রবার মহারাষ্ট্রের দারাপুর গ্রামে প্রধান বিচারপতি বি আর গাভাইকে সংবর্ধনা দেওয়া হয়৷ মহারাষ্ট্রের অমরাবতী জেলার এই গ্রামেই তাঁর পৈতৃক ভিটে রয়েছে৷ প্রধান বিচারপতি জানিয়েছেন, অবসর গ্রহণের পর দারাপুরেই অধিকাংশ সময় কাটাতে চান তিনি৷
নিজের গ্রামে গিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি অবসরের পর কোনও সরকারি পদ আমি গ্রহণ করব না৷ তখন আমার হাতে অনেক সময় থাকবে, সেই সময়টা আমি দারাপুর, অমরাবতী এবং নাগপুরে বেশি করে কাটাব৷’
advertisement
advertisement
নিজের গ্রামে এই সফরের সময়ই প্রধান বিচারপতি বিচারব্যবস্থার আরও বিকেন্দ্রীকরণের পক্ষে সওয়াল করেন৷ যাতে বিচারব্যবস্থাকে বিচারপ্রার্থীদের আরও কাছাকাছি পৌঁছে দেওয়া যায়৷ প্রধান বিচারপতি বলেন, জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার কমিটির প্রধান হিসেবে তিনি আরও বেশি করে মহকুমা এবং জেলা স্তরে আদালত তৈরির জন্য একটি রূপরেখা তৈরি করেছিলেন৷ প্রধান বিচারপতি জানিয়েছেন, তাঁর এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে, যদিও সরকারের মতো বিচার ব্যবস্থার মধ্যেও লাল ফিতের ফাঁস যে রয়েছে, তা মনে করিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Chief Justice B R Gavai on Retirement: নভেম্বরেই অবসর, তার পরে কি কোনও সরকারি পদে? নিজের পরিকল্পনা জানিয়ে দিলেন প্রধান বিচারপতি
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement