advertisement

গ্রামের মেয়েটি কি মাওবাদী ? প্রমাণ দেবে বুকের দুধ !

Last Updated:

মাওবাদী অধ্যুষিত অঞ্চলে কে মাওবাদী আর কে নয় সেটা বোঝা হয়তো কিছুটা কঠিনই কাজ ৷ কিন্তু তাই বলে জওয়ানদের থেকে এমন কিছু কাজও হয়তো আপনি আশা করবেন না, যা যে কোনও সভ্য সমাজের মানুষের রুচিতে বাধে ৷ সম্প্রতি ছত্তিশগঢ়ের সুকমার গ্রামের আদিবাসী মহিলাদের সঙ্গে এমনই ঘৃণ্য কাজ করা হয়েছে, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে ! মাওবাদী কি না, তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিল জওয়ানরা ৷ আর সেটা হল বুক টিপে দুধ বের করতে হবে ৷ যদি না বেরোয়, তাহলে ওই মহিলা পরীক্ষায় ফেল ! অর্থাৎ সে মাওবাদী ৷

#রায়পুর:  মাওবাদী অধ্যুষিত অঞ্চলে কে মাওবাদী আর কে নয় সেটা বোঝা হয়তো কিছুটা কঠিনই কাজ ৷ কিন্তু তাই বলে জওয়ানদের থেকে এমন কিছু কাজও হয়তো আপনি আশা করবেন না, যা যে কোনও সভ্য সমাজের মানুষের রুচিতে বাধে ৷ সম্প্রতি ছত্তিশগঢ়ের সুকমার গ্রামের আদিবাসী মহিলাদের সঙ্গে এমনই ঘৃণ্য কাজ করা হয়েছে, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে ! মাওবাদী কি না, তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিল জওয়ানরা ৷ আর সেটা হল বুক টিপে দুধ বের করতে হবে ৷ যদি না বেরোয়, তাহলে ওই মহিলা পরীক্ষায় ফেল ! অর্থাৎ সে মাওবাদী ৷ হ্যাঁ, শুনতে অবাক লাগলেও ঠিক এমন পরীক্ষার সামনেই পড়তে হয়েছিল গ্রামের সব মহিলাদের ৷ সেখানে বয়সের কোনও বাছবিচার নেই ৷ কোলে শিশু আছে, এমন মায়েদেরকেও রেয়াত করেনি জওয়ানরা ৷ সেনার কড়া আদেশ, তাই নিরূপায় হয়ে প্রত্যেক মহিলাই ওই পরীক্ষা দিতে বাধ্য হন ৷ ২০১৬ সালে এসেও এমন মধ্যযুগীয় বর্বরতা দেখে নিশ্চয় অবাক হচ্ছেন ৷ সত্যি অবাক হওয়ার মতোই ঘটনা ৷ স্বাধীনতার এত বছর পরেও ভারতে এই দৃশ্য দেখা যাচ্ছে, তা সত্যি খুবই দুঃখজনক ৷ জওয়ানদের যুক্তি ছিল, মাওবাদী মেয়েরা বিবাহিত হয় না ৷তাই যাদের বুক টিপে দুধ বেরোবে না, তারাই মাওবাদী ৷ শুধু এখানেই থেমে থাকছেন না তারা ৷ গ্রামের মেয়েরা প্রতিনিয়তই চরম যৌণ হয়রানির শিকার হচ্ছেন ৷ বাধা দিতে আসলেই জুটছে বেদম প্রহার ৷ মারের চোটে হাত-পা ভেঙে গিয়েছে,এমন ঘটনাও ঘটেছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গ্রামের মেয়েটি কি মাওবাদী ? প্রমাণ দেবে বুকের দুধ !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement