advertisement

EVM কারচুপির অভিযোগেও শেষ দফায় ৭১.৯৩% ভোট ছত্তীসগড়ে

Last Updated:

জশপুরে ভোটের হার ৫১.২ শতাংশ, কুঙ্কুরিতে ৫০.১ শতাংশ, পাথালগাঁওয়ে ৫০.৮ শতাংশ, কুরুদে ৪৯ ও ভরতপুর-সোনহাটে মোট ৪৭.৮২ শতাংশ ভোট পড়েছে৷ যদিও বৈকুণ্ঠপুর বিধানসভা কেন্দ্রের ছতরং, পাল কেভরা ও ঘুইডিতে বহু মানুষ ভোট বয়কট করেন৷

#রায়পুর: ইভিএম কারচুপি, ভোটার লিস্টে নাম উধাও-সহ নানা অভিযোগের মধ্যেই ছত্তীসগড়ের শেষ পর্যায়ের নির্বাচনে ৭১.৯৩ শতাংশ ভোট পড়ল৷ সকালের দিকে ধীর গতিতে শুরু হলেও, বেলা বাড়তেই ভোটারদের লাইন বাড়তে থাকে৷ যার নির্যাস, ৭২টি আসনে ৭০ শতাংশের বেশি ভোট৷
জশপুরে ভোটের হার ৫১.২ শতাংশ, কুঙ্কুরিতে ৫০.১ শতাংশ, পাথালগাঁওয়ে ৫০.৮ শতাংশ, কুরুদে ৪৯ ও ভরতপুর-সোনহাটে মোট ৪৭.৮২ শতাংশ ভোট পড়েছে৷ যদিও বৈকুণ্ঠপুর বিধানসভা কেন্দ্রের ছতরং, পাল কেভরা ও ঘুইডিতে বহু মানুষ ভোট বয়কট করেন৷ তাঁদের এলাকায় উন্নয়ন হয়নি বলে অভিযোগ৷
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়৷ চলে বিকেল ৫টা পর্যন্ত৷ নক্সাল হুমকির জেরে বিন্দ্রানভগড়ের আমামোরা ও মধের কয়েকটি বুথে সকাল ৭টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ভোট৷ কড়া নিরাপত্তায়৷
advertisement
advertisement
বেশ কয়েকটি বুথে ইভিএম কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা৷ কম করে ১০টি কেন্দ্রে বিজেপি-র বিরুদ্ধে ইভিএম-এ কারচুপির অভিযোগ তুলেছে কংগ্রেস৷ ছত্তীসগড়ের এ দিনের ভোটে একটি বিশেষ ব্যাপার হল পিঙ্ক বুথ৷ জশপুরে কয়েকটি বুথের রং গোলাপি করা হয়৷ এই বুথগুলি সম্পূর্ণ মহিলা পরিচালিত৷ নির্বাচন কমিশনের বক্তব্য, আরও বেশি সংখ্যক মহিলা যাতে ভোটের প্রক্রিয়ায় অংশ নিতে পারেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
EVM কারচুপির অভিযোগেও শেষ দফায় ৭১.৯৩% ভোট ছত্তীসগড়ে
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement