advertisement

#Maan ki Baat: চন্দ্রযান-২ র উৎক্ষেপণ আমায় আরও নির্ভীক করেছে, মন কি বাতে বললেন মোদি

Last Updated:

যান্ত্রিক ত্রুটির ফলে প্রথমদিন তা উৎক্ষেপণ সম্ভব না হলেও, তাতে মনোবল হারাননি বিজ্ঞানীরা৷ দ্বিতীয়বার আরও নিপুণভাবে কাজটি করেছেন৷ এর থেকে দেশের প্রধানমন্ত্রীও শিক্ষা নিয়েছেন বলে নিজেই জানিয়েছেন মোদি৷

#নয়াদিল্লি: চন্দ্রযান-২ উৎক্ষেপণ নিয়ে তিনি শুধু গর্বিত নন, এই প্রক্রিয়া থেকে তিনি শিক্ষাও নিয়েছেন৷ চন্দ্রযান-২ উৎক্ষেপণ তাঁকে আরও নির্ভীক করেছে৷ মন কি বাত অনুষ্ঠানে এই কথা বললেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেছেন যে যান্ত্রিক ত্রুটির ফলে প্রথমদিন তা উৎক্ষেপণ সম্ভব না হলেও, তাতে মনোবল হারাননি বিজ্ঞানীরা৷ দ্বিতীয়বার আরও নিপুণভাবে কাজটি করেছেন৷ এর থেকে দেশের প্রধানমন্ত্রীও শিক্ষা নিয়েছেন বলে নিজেই জানিয়েছেন মোদি৷
চন্দ্রযান-২ উৎক্ষেপণ নিয়ে মন কি বাতে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন তিনি৷ তিনি জানান যে চন্দ্রযান-২ নিয়ে গর্বিত দেশ৷ এরফলে দেশবাসীর চাঁদ সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হবে বলেই মত মোদির৷ সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তির চন্দ্রযান-২ ভারতীয় বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের ফল৷ সেপ্টেম্বরে চন্দ্রযান-২ চাঁদে নামবে, মন কি বাতে জানান প্রধানমন্ত্রী৷ আপাতত সাধারণের মত তিনিও তারই অপেক্ষায় রয়েছেন বলে মন কি বাতে জানান মোদি৷
advertisement
advertisement
এর পাশাপাশি মন কি বাতে জল সংরক্ষণ তিনি সচেতনতা বৃদ্ধির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী৷ জল সংরক্ষণে সচেতনতামূলক প্রচার মোদির৷ সরকারের পাশাপাশি এনজিও-র প্রচার জরুরি বলে তাঁর মত৷ সচেতনতামূলক প্রচারের ফল মিলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ জল সংরক্ষণে মেঘালয়ের উল্লেখ করেন তিনি৷ এই বিষয়ে মেঘালয় জল নীতি তৈরি করেছে৷ নমো জানান যে হরিয়ানা সরকারও বিকল্প চাষে উৎসাহ দিচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#Maan ki Baat: চন্দ্রযান-২ র উৎক্ষেপণ আমায় আরও নির্ভীক করেছে, মন কি বাতে বললেন মোদি
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement