advertisement

Free Covid 19 Booster Dose in India: ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ, করোনার ঢেউ আটকাতে বড় ঘোষণা কেন্দ্রের

Last Updated:

আপাতত ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিন পর্যন্ত এই বিনামূল্যে বুস্টার ডোজের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি চলবে৷

এবার বিনামূল্যে করোনার বুস্টার ডোজের ভ্যাকসিন৷
এবার বিনামূল্যে করোনার বুস্টার ডোজের ভ্যাকসিন৷
#দিল্লি: করোনার নতুন ঢেউ আটকাতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ এবার বিনামূল্য করোনার বুস্টার ডোজ পাবেন আঠারো ঊর্ধ্বরা৷ এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়৷ পরে তা সংবাদমাধ্যমের সামনে ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর৷
তবে আপাতত ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিন পর্যন্ত এই বিনামূল্যে বুস্টার ডোজের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি চলবে৷ স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করল নরেন্দ্র মোদি সরকার৷
advertisement
প্রথমে দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের মধ্যে ৯ মাসের ফারাক রাখার কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ কয়েকদিন আগে জানানো হয়, দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাস পর থেকেই বুস্টার ডোজ নেওয়া হবে৷
advertisement
দেশে ফের নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ বুস্টার ডোজ নিতে মানুষের অনীহা এর অন্যতম কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ এই পরিস্থিতিতে বিনামূল্যে টিকা দিলে বুস্টার ডোজ নেওয়ার আগ্রহ বাড়বে বলেই মনে করছে কেন্দ্র৷
১৮ থেকে ৫৯ বছর বয়সি জনসংখ্যার মাত্র ১ শতাংশ মানুষ এখনো পর্যন্ত বুস্টার ডোজ গ্রহণ করেছেন৷ ষাটোর্ধ্বদের অবশ্য আগে থেকেই বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার কাজ চলছিল৷ ষাটোর্ধ্ব জনসংখ্যা এবং চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ প্রথম সারিতে থাকা করোনা যোদ্ধা হিসেবে চিহ্নিত ২৬ শতাংশ মানুষ ইতিমধ্যে বুস্টার ডোজ পেয়ে গিয়েছেন৷
advertisement
ইতিমধ্যেই দেশের মোট জনসংখ্যার ৯৬ শতাংশ মানুষই করোনার টিকার প্রথম ডোজ পেয়েছেন৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৭ শতাংশ মানুষ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Free Covid 19 Booster Dose in India: ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ, করোনার ঢেউ আটকাতে বড় ঘোষণা কেন্দ্রের
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement